• সুন্দরবনেই মিলবে কলকাতার মতো চিকিৎসা, বিরাট 'সুখবর' দিলেন বিধায়ক! কী 'প্ল্যান' সরকারের?
    News18 বাংলা | ২৫ জুলাই ২০২৬
  • সুন্দরবনে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হতে চলেছে এবার। সুন্দরবনের বিভিন্ন দ্বীপাঞ্চলের বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন যে গুরুতর অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য কলকাতা বা অন্যত্র যেতে হয়। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে অনেক সময় হাসপাতালে পৌঁছাতে দেরি হয় এবং রোগীর ঝুঁকি বেড়ে যায়। ফলে হাসপাতাল হলে তারা উপকৃত হবেন।

    এই পরিস্থিতির কথা মাথায় রেখে সুন্দরবনের কাছাকাছি একটি আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক, উন্নত অপারেশন থিয়েটার, আধুনিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা এবং জরুরি চিকিৎসা পরিষেবা থাকবে বলে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, হৃদরোগ, স্নায়ুরোগ, শিশু বিভাগ, স্ত্রীরোগ, ট্রমা কেয়ারসহ একাধিক বিশেষ পরিষেবা স্থানীয়ভাবে পাওয়া গেলে রোগীদের দ্রুত চিকিৎসা সম্ভব হবে এবং মৃত্যুর হারও কমবে।

    স্থানীয়দের অভিযোগ, “ব্লক গ্রামীণ হাসপাতালে সাধারণ চিকিৎসা মিললেও জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা নেই। গুরুতর অসুস্থ হলে ক্যানিং বা কলকাতায় নিয়ে যেতে হয়। একটি সুপার স্পেশালিটি হাসপাতাল হলে দ্বীপাঞ্চলের মানুষের অনেক সুবিধা হবে।” গোসাবার বিধায়ক বিকাশ নস্কর বলেন, “গোসাবারে যাতে হাসপাতাল হয়, সেই দাবি জানানো হয়েছে। নয়টি দ্বীপ নিয়ে গোসাবা ব্লক গঠিত।
  • Link to this news (News18 বাংলা)