• ধর্মতলার বিক্ষোভে ‘তাণ্ডব’, পুলিশ-সাংবাদিকদের উপর হামলার অভিযোগে দায়ের ৭টি মামলা
    এই সময় | ২৫ জুলাই ২০২৬
  • প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার বিকেলে রণক্ষেত্র হয়ে উঠেছিল ধর্মতলা চত্বর। বিক্ষোভকারীদের একাংশ পুলিশকর্মীদের লক্ষ্য করে জুতো ও জলের বোতল ছোড়েন বলে অভিযোগ। আক্রান্ত হন কয়েক জন সাংবাদিকও। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। একটি মামলা হয়েছে এন্টালি থানাতেও। পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমের পাঁচ সাংবাদিকের অভিযোগের ভিত্তিতেও পাঁচটি পৃথক মামলা রুজু করা হয়েছে। সব মিলিয়ে অজ্ঞাতপরিচয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে মোট ৭টি মামলা দায়ের করেছে পুলিশ।

    প্রশ্নফাঁস আটকানো থেকে শুরু করে নিট পরীক্ষায় স্বচ্ছতা ফেরানো এবং শিক্ষা কেলেঙ্কারির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলি। তাঁদের সঙ্গে মিশে যায় কলকাতার ‘ককরোচরা’। কিন্তু ডোরিনা ক্রসিংয়ের কাছে পৌঁছনোর পরে মিছিলে চরম বিশৃঙ্খলা তৈরি হয়।

    পুলিশের দাবি, আন্দোলনকারীদের বারবার এলাকা ছেড়ে চলে যেতে বলা হলেও তাঁরা শোনেননি। উল্টে বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে জলের বোতল, জুতো, লাঠি, পাথর ছুড়তে শুরু করেন। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরাও। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়াও পাঁচ জন সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে পৃথক পাঁচটি মামলা রুজু হয়েছে।

    বেআইনি জমায়েত, সরকারি কর্মীদের কাজে বাধা ও হামলা, রাস্তা অবরোধ, শান্তিভঙ্গের উদ্দেশ্যে উস্কানি, সরকারি নির্দেশ অমান্য-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। একই উদ্দেশ্যে সংগঠিত অপরাধ ঘটানোর অভিযোগেও মামলা হয়েছে। সব মামলাতেই অভিযুক্ত হিসেবে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে।

    ঘটনার ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এ দিকে, সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে দুপুর ১টায় বিধানসভা থেকে প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করবেন বিজেপি বিধায়করা। তাঁদের দাবি, আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ মেনে নেওয়া যায় না। রাজ্য সরকার দোষীদের খুঁজে বের করে শাস্তি দেবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

    NEET প্রশ্নফাঁস, পরীক্ষায় স্বচ্ছতা ফেরানো এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বাম ছাত্র সংগঠনগুলির ডাকা মিছিলকে কেন্দ্র করে বিক্ষোভ হয়।

    ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের কাছে বিক্ষোভ চলাকালীন উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

    পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একাংশ পুলিশকর্মী, সাংবাদিক এবং পথচারীদের লক্ষ্য করে জলের বোতল, জুতো, লাঠি ও পাথর ছুড়েছিলেন।

    দু’টি স্বতঃপ্রণোদিত মামলা এবং সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতে আরও পাঁচটি মামলা—সব মিলিয়ে মোট ৭টি মামলা দায়ের হয়েছে।

    সবকটি মামলাতেই অজ্ঞাতপরিচয় বিক্ষোভকারীদের অভিযুক্ত করা হয়েছে।

    বেআইনি জমায়েত, সরকারি কর্মীদের কাজে বাধা, হামলা, রাস্তা অবরোধ, শান্তিভঙ্গের উদ্দেশ্যে উস্কানি, সরকারি নির্দেশ অমান্য এবং সংঘবদ্ধভাবে অপরাধ সংগঠনের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা হয়েছে।

    ঘটনাস্থলের ভিডিও ফুটেজ, সিসিটিভি, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

    সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিজেপি বিধায়কেরা বিধানসভা থেকে প্রেস ক্লাব পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

  • Link to this news (এই সময়)