• পড়ানোর নামে ডেকে পাঠাতেন বাড়িতে, তারপরেই ছাত্রীদের সঙ্গে চলত তাঁর 'জঘন্য' কাজ! ধরা পড়তেই ঘাম ছুটল
    News18 বাংলা | ২৫ জুলাই ২০২৬
  • গোবরডাঙ্গা কলেজের শিক্ষক হয়ে ছাত্রদের সঙ্গেই দিনের পর দিন করতেন এমন অশালীন কাজ! ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন ছাত্রীরা। শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। শিক্ষককে জুতোর মালা পরিয়ে, ‘ডিম থেরাপি’ দিয়ে তুলে দেওয়া হল পুলিশের হাতে।

    অভিযুক্ত শিক্ষক গোবরডাঙ্গা হিন্দু কলেজের গেস্ট লেকচারার সৌরভ দত্ত। তার বিরুদ্ধে একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করেই শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ সামনে আসতেই ক্ষুব্ধ ছাত্রীরা কলেজ চত্বরে নিজের উপর হওয়া অত্যাচারের কথা জানিয়ে বিক্ষোভে সামিল হন।

    অভিযোগ, ক্লাস নেওয়ার সময় এবং টিউশন পড়ানোর নাম করে বাড়িতে ডেকে নিয়ে ওই শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করতেন। একাধিক ছাত্রীর দাবি, তিনি তাঁদের শরীরের নানা গোপন স্থানে জোর করে স্পর্শ করতেন এবং আপত্তিকর প্রস্তাব দিতেন। দীর্ঘদিন ধরে এমন আচরণের শিকার হওয়ার পর বিষয়টি এদিন প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন কলেজের মহিলা পড়ুয়ারা।

    আরও পড়ুন: কোন ‘ভিটামিনের’ অভাবে চুল ঝরে পড়ে জানেন…? সাবধান, নইলে ফাঁকা মাঠ হয়ে যাবে মাথা

    অভিযুক্ত শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ছাত্র ছাত্রীরা। তাঁকে জুতোর মালা পরানো হয়, মুখে কাদা মাখানো হয়, ডিম থেরাপি দেওয়া হয় এবং ঝাঁটা দিয়ে মারধরের পর এলাকায় হাটিয়ে অবশেষে ছাত্রীরাই পুলিশের হাতে তুলে দেন তাকে।

    উত্তেজনা ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গ থানার পুলিশ। অভিযুক্ত ওই শিক্ষক গোটা ঘটনার কথা নিজে মুখেও শিকার করেন, প্রকাশ্যে ক্ষমাও চান। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

    নির্যাতিতা ছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই গেস্ট লেকচারার ভূগোলের শিক্ষক সন্দীপ দত্ত। তার কথামতো চললে মেলে অতিরিক্ত নম্বর থেকে পরীক্ষার আগেই অগ্রিম প্রশ্নপত্র, তাকে তুষ্ট রাখলে সব রকম সুবিধা মিলবে কলেজে বলেও ভয় দেখাতেন কলেজ ছাত্রীদের। এমনকি তার কথা না শুনলে ফেল করানোর মতো চরম হুমকি দেওয়া হত। আর সেই ভয়ে দিনের পর দিন কলেজের ছাত্রীদের উপর তিনি চালিয়েছেন যৌন নির্যাতন। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি চাইছেন কলেজের ছাত্র ছাত্রী থেকে অভিভাবক-সহ অন্যান্য শিক্ষকরাও।
  • Link to this news (News18 বাংলা)