• জগৎবল্লভপুরে থ্রিলার সিনেমা! সোনা ব্যবসায়ীকে গুলি, পালাতে গিয়ে ছিটকে পড়ল দুষ্কৃতী
    News18 বাংলা | ২৫ জুলাই ২০২৬
  • : হাওড়ার জগৎবল্লভপুরে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য এলাকায়! একটি বাইকের চেপে চার দুষ্কৃতিরা এলাকা ছেড়ে বের হওয়ার সময় বাইক থেকে চতুর্থ দুষ্কৃতী রাস্তায় পড়ে যায়, সিসি ক্যামেরা বন্দি সেই দৃশ্য। হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাঁতিহাল এলাকায় হাওড়া আমতা রোডের পাঁতিহাল মোড় সংলগ্ন পাম্পের কাছে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। ঘটনায় শুক্রবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, রাতে দুষ্কৃতীদের খোঁজে বিশাল পুলিশ বাহিনী এলাকায়।

    জানা গিয়েছে, দুষ্কৃতীরা স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়, সেই গুলি ব্যবাসীর পায়ে লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত জগৎবল্লভপুরের গোয়ালপোতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

    ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ।

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গুলি চালানোর পর তারা জগৎবল্লভপুরের পেট্রোল পাম্পের সামনে দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, দু’টি বাইকে করে মোট চারজন দুষ্কৃতী আসে। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি এবং ছিনতাই করার চেষ্টা। সেই মুহূর্তে এলাকার মানুষ বেরিয়ে পড়ায়, তারা দু’টি বাইকের মধ্যে একটি বাইক ছেড়ে। অন্য বাইকে চেপে বেরিয়ে যায়।

    একটি বাইক চারজন চেপে পাঁতিহালের দিক থেকে মুন্সিরহাট হয়ে আমতার দিকে চলে যাবার চেষ্টা করে। সেই মুহূর্তে বাইকের পিছনে থাকা চতুর্থ ব্যক্তি ছিটকে রাস্তার উপর পড়ে যায়, সেই দৃশ্য সিসি ক্যামেরা বন্দী। বাইক থেকে ছিটকে পড়ে, তারপর রাস্তা পেরিয়ে রাস্তা সংলগ্ন পেট্রোল পাম্পের প্রাচীর টপকে গা ঢাকা দেয় ওই দুষ্কৃতী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কেন এই হামলা, এর পিছনে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে। তা খতিয়ে দেখছে জগৎবল্লভপুর থানার পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে।

    জানা যায়, আহত স্বর্ণ ব্যবসায়ীর নাম পল্লব সাহা, জগৎবল্লভপুর পাঁতিহাল হাটতলায় বাড়ি। বড়গাছিয়ায় তার সোনার দোকান। এদিন রাতে একটি বাইকে ব্যবসায়ী ও তার মেয়ে, অন্য একটি তাঁর বাইকে দাদা। এবং সাইকেলে ব্যবসায়ীর বাবা। সকলে মিলে একসঙ্গে বাড়ি ফিরছিলেন সেই সময় ভয়ংকর ঘটনার সম্মুখীন হন তিনি।
  • Link to this news (News18 বাংলা)