• NEET-র প্রশ্ন ফাঁসের প্রতিবাদে উত্তপ্ত বিহার, পুলিশের গাড়ি ভাঙচুর, আটক তেজপ্রতাপ
    এই সময় | ২৫ জুলাই ২০২৬
  • NEET-এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন চলছেই। শনিবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রের চেহারা বিহারে। এ দিন পটনা ও ছাপরায় দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে ইট-বৃষ্টি হয়। বিক্ষোভকারীরা পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। একই সঙ্গে এ দিন বিহার বন‌্ধ ডাকে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকা জুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

    একনজরে:

    শনিবার পটনার গান্ধী ময়দান সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ দিন বিক্ষোভকারীরা আচমকাই পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। একাধিক ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, বিক্ষোভকারীরা ক্রমাগত পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। বিক্ষোভকারীদের এই তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়িও। খবর পেয়ে পুলিশের বড় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলাশাসক। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

    এ দিন বিহারে প্রতিবাদ চলাকালীন জেজেডি প্রধান তেজপ্রতাপ যাদবকে আটক করে পুলিশ। তিনি পড়ুয়াদের এই আন্দোলনের পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, তরুণ প্রজন্মের জন্য তিনি জীবন দিতেও প্রস্তুত। এ ছাড়াও, আগামীকাল রবিবার দেশজুড়ে মোমবাতি মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

    ১. বিহারে হঠাৎ এই পরিস্থিতির সৃষ্টি হলো কেন?

    NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক পুলিশি পদক্ষেপের প্রতিবাদে এই রাজ্যব্যাপী বন্ধের ডাক দেওয়া হয়েছিল। সেই আন্দোলনই একসময় সহিংস রূপ নেয়।

    ২. পটনার কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?

    পটনার গান্ধী ময়দান সংলগ্ন এলাকায় সবচেয়ে বেশি তাণ্ডব চলে। আন্দোলনকারীরা সেখানে পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে গাড়ি উল্টে দেয় এবং একাধিক ব্যক্তিগত গাড়ির ক্ষতি করে।

    ৩. তেজপ্রতাপ যাদবকে কেন আটক করা হলো?

    আন্দোলনস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সমর্থন জানানোর সময় জন জনতা দলের প্রধান তেজপ্রতাপ যাদবকে পুলিশ আটক করে। আটক হওয়ার আগে তিনি জানান, তরুণদের অধিকারের জন্য তিনি জীবন দিতেও তৈরি।

    ৪. আন্দোলনকারীদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে?

    আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (CJP) আগামীকাল রবিবার দেশজুড়ে মোমবাতি মিছিলের ডাক দিয়েছে। এছাড়া তারা সরকারি প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতেও চলেছে।

  • Link to this news (এই সময়)