রাতের অন্ধকারে চুরি হাওড়ার জগৎবল্লভপুরের পাতিয়াল হাটতলা বাসস্ট্যান্ডের কাছে। শুক্রবার রাতে এক স্বর্ণ ব্যবসায়ীর উপরে হামলা চালানোর অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। আক্রান্ত ব্যবসায়ীর নাম পল্লব সাহা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ব্যবসায়ী। আরও অভিযোগ, দুষ্কৃতীরা ব্যবসায়ীর কাছ থেকে নগদ কয়েক লক্ষ টাকা ও গয়না ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, স্বর্ণ ব্যবসায়ী পল্লব শুক্রবার রাতে তাঁর দাদার সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। হাটতলা বাস স্ট্যান্ডের কাছে পৌঁছতেই বাইকে করে চার সশস্ত্র দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। দুষ্কৃতীর দল পল্লবের কাছ থেকে গয়না ও টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময়ে পল্লব তাদের বাধা দিলে দুষ্কৃতীরা স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি লাগে স্বর্ণ ব্যবসায়ীর পায়ে।
গুলির শব্দে ছুটে আসেন স্থানীয়রা। উত্তেজিত জনতার তাড়া খেয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এর পরে স্থানীয়রাই খবর দেন জগৎবল্লভপুর থানায়। পুলিশ এসে স্বর্ণ ব্যবসায়ীকে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই খবর হাসপাতাল সূত্রে।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাতিয়াল হাটতলা বাসস্ট্যান্ডের কাছে।
আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম পল্লব সাহা।
শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে বাইকে আসা চার সশস্ত্র দুষ্কৃতী তাঁর পথ আটকায়। বাধা দিতে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।
গুলিটি তাঁর পায়ে লাগে। পরে তাঁকে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, নগদ কয়েক লক্ষ টাকা এবং গয়না ভর্তি একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।