• মাত্র ১ টাকায় খাবার বিলি করছেন বাংলার এই বৃদ্ধ!
    আজকাল | ২৫ জুলাই ২০২৬
  • 'নট অল হিরোস উইয়ার ক্যাপস', 'আউল সিটি'র এই জনপ্রিয় গানটির লাইনটি যেন আদতেই সত্যি। সমাজে এমন কত মানুষ আছেন যাঁরা নিশ্চুপে, নিরলস ভাবে খেটে চলেছেন সমাজ, সহনাগরিকদের জন্য। বাংলার গোপাল দে যেন তেমনই একজন। সম্প্রতি তাঁর খবর সমাজমাধ্যমে দারুণ ভাইরাল হয়েছে। কিন্তু কেন? কী ঘটিয়েছেন তিনি? 

    সলপ বাজারের কাছে ছোট্ট একটা গুমটি দোকান রয়েছে গোপাল দের। ৮০ ছুঁইছুঁই বছর বয়সে এসেও তিনি এই দোকান সামলে চলেছেন। না পেট চালানোর জন্য নয়, সমাজের জন্য। গোপাল দের দোকানে ২০২৬ সালে দাঁড়িয়েও মাত্র ১ টাকায় খাবার পাওয়া যায়। না, বিগত ৬০ বছরেও তিনি তাঁর দোকানের খাবারের দাম বাড়াননি। জিনিসপত্রের দাম বাড়লেও, খাবারের দাম একই রেখেছেন তিনি। উদ্দেশ্য একটাই, যাতে সকলের পেট ভরে। অভুক্ত যেন কেউ না থাকে। 

    কী পাওয়া যায় গোপাল দের দোকানে? তিনি মূলত কচুরি পাওয়া যায়, যা তিনি নিজের হাতে বানান। এছাড়া নিমকি, ইত্যাদি সহ টুকটাক স্ন্যাকস পাওয়া যায়। রয়েছে চিপস, লজেন্স, সহ অন্যান্য জিনিসও। 

    মাত্র ১১ বছর বয়সে এই দোকান খুলেছিলেন গোপাল দে। তারপর থেকে চলছে। হাসি মুখে মাত্র ১ টাকায় সকলকে খাবার খাওয়াচ্ছেন তিনি। মূলত শ্রমিক বা গরিব দুঃখীদের জন্যই তিনি তাঁর দোকানের খাবারের দাম বাড়াননি। 
  • Link to this news (আজকাল)