ভোটে হেরেও ভেসে থাকার মরিয়া চেষ্টা ছাড়ছে না মমতাশিবির। দিল্লিতে নিট-প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ’ পার্টির সমর্থনে কলকাতায় মিছিলের পরিকল্পনা ছিল কালীঘাট তৃণমূলের। পুলিশের ‘না’ সত্ত্বেও শনিবার আদালতে ছোটেন মমতাপন্থীরা। কলকাতা হাই কোর্টেও মেলেনি অনুমতি। পুলিশ-আদালতের অনুমতি না পেয়েও আন্দোলনে নাছোড়বান্দা কালীঘাট তৃণমূল। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের নির্ধারিত সূচি মতোই পদ্মপুকুরে জমায়েত শুরু করেন তারা। পুলিশ প্রথম থেকে তাঁদের বাধা দিলেও কানে কথা তোলা হয়নি বলে অভিযোগ। বিকেল গড়াতেই পদ্মপুকুরে তৃণমূলের জমায়েতে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তারপরেই নাটকীয় মোড় নেয় গোটা পরিস্থিতি।
মিছিলের উদ্দেশে তৃণমূল কর্মীরা সংগঠিত হতে থাকে। মমতা পৌঁছতেই শুরু হয় স্লোগান। পুলিশের তরফে বারবার তাঁদের এলাকা খালি করতে বলা হলেও, পালটা পুলিশের বিরুদ্ধে চড়াও হন তৃণমূল নেতা-কর্মীরা। এরপরই তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। জমায়েত ঠেকাতে পদ্মপুকুর থেকে আটক করা হয় তৃণমূল নেতা-কর্মীদরে। কুণাল, বৈশ্বানর সহ বহু নেতাকে প্রিজন ভ্যানে তুলে লালবাজার নিয়ে যাওয়া হয়। মিছিলে পুলিশকর্মীরা বাধা দিতেই ক্ষোভ উগরে দেন মমতা। তিনি স্পষ্ট জানান, “জুলুমবাজি করে কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি সরকার। নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে আমরা ছাত্রদের পাশি ছিলাম-ভবিষ্যতেও থাকব। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাধ্য হয়েছেন ইস্তফা দিতে। ছাত্রদের আন্দোলনকে ভয় পেয়েছে। এরাজ্যেও আমাদের প্রতিবাদকে ভয় পেয়ে আটকে দেওয়া হচ্ছে। আমি চুপ করে থাকার লোক না।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময়ে তাঁকে হস্তবন্ধন করে ঘিরে ছিলেন ডেরেক-দোলারা। তারপরেও মমতার মেজাজ সপ্তমে। আচমকাই এক মহিলাকর্মীকে ধাক্কা মারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই কালীঘাটে বারুইপুরকাণ্ডের প্রতিবাদ-মিছিলে দলেরই এক কর্মীকে কষিয়ে চড় মারতে দেখা যায় তাঁকে। এদিন ফের মেজাজ হারিয়ে এক মহিলা পুলিশকর্মীর গায়ে হাত তোলেন তিনি। এরপরেই পুলিশ কর্মীদের সরিয়ে স্কুটিতে চেপে এলাকা ছাড়েন তিনি। সঙ্গে বেশ কয়েকটি বাইক-স্কুটিতে রওনা দেন তাঁরা। প্রথমে তারা লালবাজারের উদ্দেশে যাচ্ছেন মনে করা হলেও, পরে রুট বদলে তৃণমূলের বাইক মিছিল ঘুরে যায় কালীঘাটের দিকে। অন্যদিকে কুণাল, বৈশ্বানরদের আটক করে লালবাজারে নিয়ে যেতেই সেখানে পৌঁছে যান ডেরেক ওব্রায়েন ও দোলা সেন। লালবাজারের গেটের বাইরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। গেট ঠেলে তৃণমূল সাংসদ ভিতরে ঢোকার চেষ্টা করলে তাঁকে কার্যত ঠেলে সরিয়ে দেওয়া হয়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]