• বারুইপুরের নজরদারিতে বড় বদল, আর পার পাওয়ার সুযোগ নেই অপরাধীদের
    News18 বাংলা | ২৫ জুলাই ২০২৬
  • বারুইপুর পুলিশ জেলায় নিরাপত্তা জোরদার করতে বসানো হবে ২৮০টি এইচডি সিসিটিভি ক্যামেরা। গ্রামীণ ও শহরতলির নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এই বড় উদ্যোগ নেওয়া হয়েছে। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের আওতায় বারুইপুর পুলিশ জেলার ১৫৬টি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট ও সংবেদনশীল এলাকায় মোট ২৮০টি হাই-ডেফিনিশন সিসিটিভি ক্যামেরা বসানো হবে।

    এই প্রকল্পে প্রায় ১৯.৯৮ লক্ষ টাকা ব্যয় করবে সংস্থাটি। এই উদ্যোগকে বাস্তবায়িত করতে বারুইপুর পুলিশ সুপারের কার্যালয়ে পাওয়ারগ্রিড ও বারুইপুর পুলিশ জেলার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাওয়ারগ্রিডের পক্ষে সিনিয়র জেনারেল ম্যানেজার সন্দীপ কুমার বারিক এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার ড: অরবিন্দ কুমার আনন্দ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। পাওয়ারগ্রিডের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের মূল লক্ষ্য জনগণের নিরাপত্তা বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর করা এবং উন্নত নজরদারি পরিকাঠামো গড়ে তোলা।

    গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় সিসিটিভি নজরদারি বাড়লে অপরাধ দমনে সহায়তা মিলবে এবং সাধারণ মানুষের জন্য আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ও শহরতলি অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। পাশাপাশি প্রশাসনের নজরদারি ও সুশাসন আরও শক্তিশালী হবে, যার ইতিবাচক প্রভাব পড়বে এলাকার সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপরও।
  • Link to this news (News18 বাংলা)