• কলকাতা আসার পথে ভয়াবহ দুুর্ঘটনার কবলে প্রাক্তন বিধায়ক কল্লোল খাঁ, দুমড়ে গিয়েছে গাড়ির একাংশ
    এই সময় | ২৬ জুলাই ২০২৬
  • ভয়াবহ পথদুর্ঘটনার কবলে তৃণমূলের প্রাক্তন বিধায়ক কল্লোল খাঁ। শনিবার কলকাতায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন নদিয়ার নাকাশিপাড়ার প্রাক্তন বিধায়ক কল্লোল খাঁ। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের একাংশ। প্রাক্তন বিধায়ক, গাড়ির চালককে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চালকের আঘাত গুরুতর।

    নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ইটলে এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে এ দিন দুর্ঘটনাটি ঘটে। জাতীয় সড়কের উপরে একটি লরিতে ধাক্কা লাগে কল্লোলের গাড়ির। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের একাংশ।

    নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ইটলে এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে এ দিন দুর্ঘটনাটি ঘটে। জাতীয় সড়কের উপরে একটি লরিতে ধাক্কা লাগে কল্লোলের গাড়ির। গাড়িতে ছিলেন এক্রাম শেখ। অনেক দিন ধরেই কল্লোর খাঁর সঙ্গে রয়েছেন তিনি।

    এক্রাম বলেন, ‘অনেক বছর ধরে আমি দাদার সঙ্গে আছি। প্রায় ৩৫-৪০ বছর। আজ কল্লোলবাবু কলকাতা যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। ইটলে মোড় এলাকায় একটা লরি হঠাৎই ব্যাক করে। তার পরেই আমাদের লরি গিয়ে ওই গাড়িতে মেরে দিয়েছে। কিন্তু ওটা গাড়ি ব্যাক করার জায়গাই নয়।’

    তিনিই জানান, কল্লোল খাঁর পায়ে চোট লেগেছে। এক্রামেরও ডান হাতে, পায়ে লেগেছে। লরিটিকে আটক করা হয়েছে। এলাকার লোকজনই তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে শক্তিগড় জেলা হাসপাতালে নিয়ে যান।

  • Link to this news (এই সময়)