• বাড়বে আসন সংখ্যা, তৈরি হবে নতুন বিধানসভা ভবন! বড় ঘোষণা করে দিলেন শুভেন্দু
    News18 বাংলা | ২৬ জুলাই ২০২৬
  • কেন্দ্রে আসতে পারে ডিলিমিটেশন বিল। এর জেরে লোকসভায় বাড়বে আসন সংখ্যা। এবার বিধানসভাতেও বাড়তে চলেছে আসন সংখ্যা। এই নিয়েই বিধানসভায় শনিবার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।

    শুভেন্দু অধিকারী এদিন বলেন, “নতুন বিধানসভা তৈরি করতে হবে, লোকসভার মতো। ডিলিমিটেশন বা মহিলা সংরক্ষণের পরে আসন বাড়বে। এটা হেরিটেজ বিল্ডিং, ৪০০ সদস্য হলে এখানে বসা যাবে না। অর্থমন্ত্রীকে সাক্ষী রেখে বলছি অর্থ অসুবিধা হবে না”।

    এর পরেই রাজ্যে জল্পনা শুরু হয়েছে বিধানসভায় কতটা বাড়বে আসন সংখ্যা। ডিলিমেটন বিল এলে কী ভাবে বিন্যাস হবে বিধানসভায় তা-ও দেখার বিষয়। তাই রাজ্য আগে থেকেই প্রস্তুত থাকতে চাইছে। যদিও লোকসভায় কবে ডিলিমিটেশন বিল আসবে তা জানা যাচ্ছে না।

    পাশাপাশি বিধানসভায় মন্ত্রী এবং বিধায়কদের দায়িত্ব মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “বিধানসভায় মন্ত্রীদের ঘর দেওয়া হয়েছে নে্ম প্লেট লাগাতে শুধু নয়। সেখানে এম এল এ দের সাথে দেখা করতে হবে। বুধবার করে হোম নিয়ে প্রশ্নোত্তর হবে। আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেব। পুলিশ নিয়ে প্রশ্ন হবে না এমনটা হবে না। সংবিধান আস্থা থাকলে সামনে থাকবেন”।

    সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, “অধিবেশনে সাত মন্ত্রী থাকতেই হবে। না হলে স্থগিত করুন। বিধানসভায় বিধায়কদের উপস্থিতি দিয়ে দিন ওয়েবসাইটে। এক্ষেত্রে নওশাদ এগিয়ে। অনেককে দেখা যাচ্ছে না এলাকা থেকে প্রশ্ন পেয়েছেন। এখন তো সব লাইভ। নওশাদ সরকার বদলের পরে তার বিধানসভা এলাকায় যেতে অসুবিধা হচ্ছে না”।
  • Link to this news (News18 বাংলা)