• বেলঘরিয়া স্টেশনে হকার উচ্ছেদে স্থগিতাদেশ হাই কোর্টের, কতদিন বন্ধ অভিযান?
    প্রতিদিন | ২৬ জুলাই ২০২৬
  • বেলঘরিয়া স্টেশনে উচ্ছেদ বন্ধ রাখার নির্দেশ কলকাতা হাই কোর্টের। শনিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য রেল কর্তৃপক্ষকে এই নির্দেশ দিয়েছেন। ৩১ আগস্ট পর্যন্ত উচ্ছেদ অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উভয়পক্ষের বক্তব্য শোনার পর আগামী ১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

    রাজ্যজুড়ে বিভিন্ন স্টেশনে রেল অবৈধ দখলদার উচ্ছেদ করছে রেল। যাত্রী নিরাপত্তা ও স্টেশন চত্বরে স্বচ্ছতা রাখতে এবং বিভিন্ন কাজে গতি আনতে রেলের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। সেই জন্যই বেলঘরিয়া স্টেশনে ১৪ জুলাই উচ্ছেদ সংক্রান্ত নোটিস জারি করে রেল। দখলদাররা রেলের জায়গা ছেড়ে দিক, না হলে রেল আইনুয়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রেল। তার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে।

    এ দিন মামলাটি উত্থাপন করার সময় আইনজীবী শামীম আহমেদ জানান যে, গত ১৪ জুলাই এ সংক্রান্ত নোটিস জারি করা হয়েছিল। এরপর বেশ কয়েকটি আবেদন দাখিল করা হয়। সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আগামী ১২, ১৩ ও ১৪ আগস্ট একটি কো-অর্ডিনেট বেঞ্চে শুনানির দিন ধার্য রয়েছে। রাজ্যের আইনজীবী আদালতে জানান, এই মামলায় রাজ্য সরকার সরাসরি কোনও পক্ষ নয়। উভয়পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিয়েছে। 
  • Link to this news (প্রতিদিন)