• শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া কোনও আলোচনা নয়, বৈঠকের আগে কেন্দ্রকে বার্তা ককরোচদের
    বর্তমান | ২৬ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি, ২৫ জুলাই: এর আগে দু’দফা বৈঠক হয়েছে। আন্দোলনকারীদের একাধিক দাবি মেনে নিয়েছে সরকার। শেষ পর্যন্ত প্রতিটি আলোচনা থমকে যায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে এসে। আজ, শনিবার বিকেলে আরও একবার ‘ককরোচদের’ সঙ্গে বৈঠকে বসতে চলেছে মোদি সরকার। তার আগে ফের ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরকারের উপরে চাপ বাড়ালেন আন্দোলনকারীরা। তাঁদের সাফ কথা, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা বা তাঁকে অপসারণ করা ছাড়া কোনও বৈঠকে অর্থহীন।

    এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় সিজেপি-র জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা লেখেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরে আসার কোনো প্রশ্নই ওঠে না। সরকার এই দাবি না মাননে চাইলে আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন।’

    গতকাল দিল্লির যন্তর মন্তরের অদূরেই কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয়বারের জন্য বৈঠকে বসেছিল সরকার। কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর দপ্তর বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা উপস্থিত হন সিজেপি’র প্রতিনিধি হিসাবে।

    প্রায় দু’ঘণ্টার বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান, তাঁরা প্রধানত তিনটি দাবি পেশ করেছেন। এক, অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। দুই, নিট দুর্নীতির শিকার হয়ে আত্মঘাতী পড়ুয়াদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ। এবং তিন, আন্দোলনকারী কোনও পড়ুয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। সিজেপির শেষের দু’টি দাবি সরকার মেনে নিয়েছে। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার কোনও সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এই গেরো নিয়েই আজকের প্রস্তাবিত বৈঠকের আগে নিজেদের ঘুঁটি সাজাচ্ছে সরকার ও ককরোচ পার্টি।
  • Link to this news (বর্তমান)