• কোথায় মেয়ে? চোখে জল নিয়ে এবার মায়াপুরে ঘুরছেন অসহায় বাবা, কিন্তু কেন? জানলে চমকে যাবেন
    News18 বাংলা | ২৬ জুলাই ২০২৬
  • বাড়ির একমাত্র মেয়ে নিখোঁজ হয়েছে আজকে প্রায় চার মাসেরও বেশি সময় অতিক্রম করেছে। এমনি ভাবে নিখোঁজ হওয়ার কারণ একদম অন্য ধরনের। কারণ মেয়ে চেয়েছিল অসুস্থ বাবা মায়ের পাশে দাঁড়ানোর জন্য, সেই তাগিদেই নাকি ঘর থেকে বেরিয়ে যায় বীরভূম জেলার সদর শহর সিউড়ির বাসিন্দা অমৃতা সিংহ (২৪)। সেই নিখোঁজ হওয়ার পর থেকে আজ পর্যন্ত সেই তরুণীর খোঁজ পাওয়া যায়নি।

    প্রসঙ্গত, চলতি বছর ১৩ মার্চ বীরভূম জেলার সদর শহর সিউড়ির ডাঙালপাড়ার বাসিন্দা অমৃতা সিংহ বাড়িতে কাউকে কিছু না জানিয়ে সোজা বেরিয়ে পড়ে। শেষ একবার অমৃতা সিংহকে তাঁর বাবা সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়েছিল সেই একমাত্র তদন্তের সুতো ছিল। তারপর আর কোনও তথ্য পাওয়া যায়নি। বুকে প্ল্যাকার্ড লাগিয়ে অমৃতাকে খোঁজার জন্য বীরভূম জেলার এই প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন অসহায় বৃদ্ধ বাবা অর্ধেন্দু সিংহ।

    ভুয়ো ফোন পেয়ে তিনি ছুটে গিয়েছেন কলকাতা এবং আসানসোল পর্যন্ত। এছাড়াও মেয়ের খোঁজে তিনি গেছেন বীরভূম লাগোয়া ঝাড়খণ্ড এলাকা থেকে শুরু করে বীরভূমের প্রায় প্রত্যেকটি গ্রাম। পুলিশ প্রশাসনের তরফ থেকে দিন রাত এক করে অমৃতার খোঁজ চালানো হলেও এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া সম্ভব হয়নি। দিন কয়েক আগে অর্ধেন্দু সিংহ বুকে প্ল্যাকার্ড লাগিয়ে ছুটে গিয়েছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক এবং পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের ‘জনতার দরবারে’।

    জগন্নাথ চট্টোপাধ্যায় আশ্বাস দিয়েছেন “একটু দেরি হলেও আমরা অর্ধেন্দু সিংহর মেয়েকে তাদের কাছে পৌঁছে দেব, পুলিশ প্রশাসন নিজেদের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করছে, আমরাও খোঁজার করছি।” এইসবের মাঝেই অর্ধেন্দু সিংহ পৌঁছে গিয়েছেন এবার মায়াপুর ইসকন মন্দিরে। সেখানে গিয়েই তিনি এবার মেয়ের খোঁজ চালাচ্ছে। অর্ধেন্দু সিংহ জানিয়েছেন, “আমার মেয়ে ছোট থেকেই পুজোপাঠ করতে ভালবাসে, ওর মায়ের সঙ্গে বিভিন্ন মন্দিরে ছুটে যেত, সেই কারণে আমি বিভিন্ন তীর্থক্ষেত্রে মেয়ের খোঁজ করতে যাচ্ছি, এখনও খোঁজ চালাচ্ছি।”
  • Link to this news (News18 বাংলা)