• ‘সবে তো শুরু হলো’, ৩৭ দিনের আন্দোলন জিতে বড় বার্তা ‘ককরোচ’ অভিজিৎ দীপকের
    এই সময় | ২৬ জুলাই ২০২৬
  • ৩৭ দিনের বিক্ষোভ-আন্দোলন। দাবি আদায় করে ঘরে ফেরার পরে প্রথম সকাল। রবিবারের সেই সকালে সকলের জন্য বার্তা ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রধান মুখ অভিজিৎ দীপকের, ‘সবে তো শুরু হলো। এখনও অনেকটা পথ যাওয়া বাকি।’

    নিটের প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে গত এক মাস ধরে উত্তাল হয়েছে দেশ। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় বহু পরীক্ষার্থী আত্মঘাতী হয়েছেন। ক্রমেই বাড়ছিল ক্ষোভ। সেই ক্ষোভকে একত্রিত করেই ময়দানে নামে ‘আরশোলা’র দল। পোশাকি নাম হয় ককরোচ জনতা পার্টি। আর তার হাত ধরেই প্রথম সামনে আসে অভিজিৎ দীপকের নাম।

    পুণে থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনার পরে বিদেশে চলে যান উচ্চশিক্ষার জন্য। বস্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা। বিদেশের মাটি থেকেই ঢুকে পড়েন নিট কেলেঙ্কারি নিয়ে তৈরি হওয়া আন্দোলনে। সোশ্যাল মিডিয়াতে তৈরি হয় ককরোচ জনতা পার্টির। নিট-আন্দোলন কর্মসূচির জন্যই বিদেশ থেকে ভারতে ফিরে আসেন তিনি।

    এর পরে গত এক মাস ধরে যন্তর মন্তর থেকে গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন আন্দোলনের ঝাঁঝ। সেই ঝাঁঝেই শনিবার বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে।

    এ দিন ভিডিয়ো বার্তায় অভিজিৎ দীপকে বলেন, ‘অনেক দিন পরে আজ শান্তিতে ঘুমিয়েছি। খুব ভালো লাগছে। আজ ভাবতে হয়নি যে সন্ধেয় কী হবে? কোনও প্যানিক নেই। গত ৩৭ দিনে যা চলেছে, তা আমাদের কারও কাছেই সহজ নয়। আমি ককরোচ জনতা পার্টির প্রত্যেক সাপোর্টারকে ধন্যবাদ জানাতে চাই। যাঁরা আমাদের উপরে ভরসা রেখেছেন, তাঁদের ধন্যবাদ। আপনাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না। গত ৩৭ দিন ধরে যত মানুষ যন্তর মন্তরে বসেছিলেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আপনারা দেশের জন্য যা করেছেন, কৃতজ্ঞতার শেষ নেই।’

    একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন ককরোচ জনতা পার্টির সমালোচকদেরও। দীপকের বার্তা, ‘যাঁরা আমাদের উপরে সন্দেহ করেছেন, সমালোচনা করেছেন, বলেছেন আমরা সিরিয়াস নই, তাঁদেরও ধন্যবাদ জানাই। আপনারা সমালোচনা না করলে, প্রশ্ন না তুললে, আমরা নিজেদের ইমপ্রুভ করতে পারতাম না। আমি বার বার বলতে চাই, এটা সবে শুরু। ককরোচ জনতা পার্টি বহু দূরে যেতে চায়।

    অভিজিৎ দীপক কে?

    তিনি ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রধান মুখ।

    সিজেপি কী ভাবে তৈরি হয়েছিল?

    নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতেই এই সংগঠন তৈরি হয়।

    আন্দোলনটি কতদিন ধরে চলেছিল?

    মোট ৩৭ দিন ধরে যন্তর মন্তর-সহ দেশজুড়ে এই আন্দোলন চলেছিল।

    আন্দোলনের ফলে কী পরিবর্তন এসেছে?

    আন্দোলনের চাপে শনিবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

    জয়ের পর অভিজিৎ দীপকে কী বলেছেন?

    তিনি জানিয়েছেন, দীর্ঘদিন পর শান্তিতে ঘুমিয়েছেন। সব সমর্থক ও সমালোচকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, পথচলা সবে শুরু হলো।

    অভিজিৎ দীপকে কেন বিদেশ থেকে দেশে ফিরে আসেন?

    নিট-আন্দোলন কর্মসূচিতে সরাসরি যুক্ত হতেই তিনি বিদেশ ছেড়ে ভারতে ফিরে আসেন।

  • Link to this news (এই সময়)