• ৯ থেকে ১৭ অগস্ট রাজ্য জুড়ে ‘হর ঘর তেরঙ্গা’ উদযাপন, জানুন কী কী করতে হবে...
    এই সময় | ২৬ জুলাই ২০২৬
  • রাজ্য জুড়ে পালিত হবে ‘হর ঘর তেরঙ্গা’। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলো। ৯ অগস্ট থেকে ১৭ অগস্ট রাজ্য জুড়ে পালিত হবে এই কর্মসূচি। দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়া, জাতীয় ঐক্য সুদৃঢ় করা, নাগরিকদের গর্বের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করাই কর্মসূচির মূল উদ্দেশ্য। ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এ নিয়ে চিঠি পাঠানো হয়েছে। সেই নির্দেশ মতোই প্রস্তুতি নিতে রাজ্যও নির্দেশিকা জারি করল।

    ১. তেরঙ্গা র‍্যালি/প্রভাত ফেরির আয়োজন করতে হবে। যেখানে সর্বাধিক মানুষ অংশ নেবেন। জেলা, মহকুমা, ব্লক এবং পুরসভাস্তরে সর্বাধিক জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া ২০২৩ মেনে জাতীয় পতাকা থাকবে সকলের হাতে।

    ২. তেরঙ্গা র‍্যালির আয়োজন করার কথাও বলা হয়েছে। শিক্ষার্থী, NSS, NCC, NYKS, স্কাউট ও গাইড, যুব ক্লাব এবং বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনকে নিয়ে তেরঙ্গা সাইকেল র‍্যালি ও বাইক র‍্যালি আয়োজন করতে হবে।

    ৩. বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তেরঙ্গা আর্টওয়ার্ক, স্বাধীনতা সংগ্রামীদের উক্তি এবং বন্দে মাতরম-এর অংশবিশেষ দিয়ে ক্যাম্পাসের দেওয়াল সাজানোর জন্য উৎসাহিত করতে হবে।

    ৪. এই কর্মসূচি চলাকালীন সরকারি দপ্তর, ঐতিহ্যবাহী ভবন, গুরুত্বপূর্ণ জনসাধারণের ভবন, বাস টার্মিনাস, ফেরিঘাট এবং বাজার এলাকাগুলোয় তেরঙ্গা-থিমের আলোকসজ্জা করা নিশ্চিত করা।

    ৫. গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে তেরঙ্গা-থিমের রঙ্গোলি (আলপনা) তৈরির জন্য উৎসাহিত করা।

    ৬. এই বিষয়গুলি কার্যকর করতে জেলা/এমসিকে (Municipal Corporation)/অধীনস্থ দপ্তরগুলিকে বলা হয়েছে। সমস্ত সরকারি দপ্তর, পঞ্চায়েত প্রতিষ্ঠান, পুরসভা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, সাধারণ জনগণকে এই কর্মসূচি সফল করতে বলা হয়েছে।

    ৭. সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসমাগমস্থলে বন্দে মাতরম ও অন্যান্য দেশাত্মবোধক গান সমবেত ভাবে গাওয়ার ব্যবস্থা করতে হবে।

    ৮. প্রতিটি পরিবার, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানকে ভারতের পতাকা বিধি, ২০২৩ (Flag Code of India, 2023) অনুসারে কর্মসূচী চলাকালীন জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করতে হবে।

    ৯. ভারতের স্বাধীনতা আন্দোলন ও জাতীয় সংহতির উপর গুরুত্ব দিয়ে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বক্তৃতা, প্রবন্ধ, কুইজ, আঁকা প্রতিযোগিতা এবং অন্যান্য সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করতে হবে।

    ১০. ব্যানার, পোস্টার ও ডিজিটাল প্রচারসামগ্রী প্রদর্শনের মাধ্যমে ব্যাপক প্রচার নিশ্চিত করতে হবে। এ ছাড়া জনগণকে তেরঙ্গা-সহ নিজের ছবি তুলে Har Ghar Tiranga পোর্টালে আপলোড করতে এবং সামাজিক সোশ্যাল মিডিয়ার Display Picture (DP) পরিবর্তন করে তেরঙ্গা ব্যবহারে উৎসাহিত করতে হবে।

    এই কর্মসূচির জন্য রাজ্য জুড়ে ব্যাপক পতাকা বণ্টনের ব্যবস্থা করা হবে। প্রতিটি জেলা, কলকাতা পুরসভাকে ১.৫ লক্ষ করে এবং কালিম্পং জেলার জন্য ২০ হাজার জাতীয় পতাকা বরাদ্দ করা হয়েছে। দেওয়া হবে আর্থিক সাহায্যও। অনুষ্ঠান পরিচালনার জন্য জেলা পিছু ১ লক্ষ টাকা, মহকুমা পিছু ৫০ হাজার টাকা, ব্লক ও পুরসভাগুলোকে ২০ হাজার টাকা এবং পুরনিগমগুলোকে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে।

    ৯ অগস্ট থেকে ১৭ অগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে এই কর্মসূচি পালিত হবে।

    দেশপ্রেম জাগিয়ে তোলা, জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করা।

    তেরঙ্গা র‍্যালি, সাইকেল ও বাইক র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, আঁকা প্রতিযোগিতা, সেমিনার, দেশাত্মবোধক গান এবং তেরঙ্গা-থিমের আলোকসজ্জা।

  • Link to this news (এই সময়)