• NEET নিয়ে প্রতিবাদে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে পোস্ট, কড়া পদক্ষেপ করছে পুলিশ
    এই সময় | ২৭ জুলাই ২০২৬
  • যন্তর মন্তরের বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে একাধিক পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এখন সেগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে দিল্লি পুলিশ।

    বিপাকে অভিনেত্রী শ্রীলেখা মিত্র

    NEET-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন পড়ুয়ারা। দিল্লির যন্তর মন্তরের পাশাপাশি বিক্ষোভ দেখানো হয় কলকাতা সহ বিভিন্ন শহরে। সেই বিক্ষোভ দেখানোর সময়ে প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ব্যবহার করার অভিযোগ উঠেছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও শ্রীলেখা দাবি করেছেন,তাড়াহুড়োয় একটি পোস্টার বেছে নিয়েছিলেন তিনি। চশমা না থাকায় সেই পোস্টারে কী ছবি বা কী লেখা রয়েছে, স্পষ্ট ভাবে দেখতে পারেননি তিনি।

    তৎপর হয়ে ব্যবস্থা পুলিশের

    অন্য দিকে, NEET বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রীকে নিশানা করে তাঁর বিরুদ্ধে অশালীন ছবি ও কুরুচিপূর্ণ ভাষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করা হয়েছিল। দাবি মিটে যাওয়ার পরে আন্দোলনের পথ থেকে সরে এসেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে অনলাইনে করা ওই পোস্টগুলির বিরুদ্ধে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

    দিল্লি পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের নোটিসও পাঠানো হয়েছে। ওই নোটিস পাওয়ার পরেই চিহ্নিত ভিডিয়ো, মন্তব্য ও পোস্টগুলোর অধিকাংশই ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। এক আধিকারিক জানিয়ছেন, পুলিশের একটি দল নিয়মিতভাবে কন্টেন্ট যাচাই-বাছাই করছে। নতুন কোনও আপত্তিকর বিষয় নজরে এলেই নোটিস পাঠানো হচ্ছে। সেই সঙ্গেই ওই প্ল্যাটফর্মগুলিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

    বিক্ষোভকারীদের দাবি মেনেছে সরকার

    প্রশ্নফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করেছিলেন আন্দোলনকারীরা। শনিবারই সেই দাবি মেনে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। তাদের আরও দু’টি দাবি কেন্দ্র সরকার মেনে নেওয়ার পরেই আন্দোলন প্রত্যাহার করার কথা ঘোষণ করেছেন বিক্ষোভকারীরা। তবে পুলিশ এখন যে পদক্ষেপ করছে তা নিয়ে কোনও মন্তব্য করেনি ককরোচ জনতা পার্টি।

    পরীক্ষা ব্যবস্থা সংস্কারের ঘোষণা প্রধানমন্ত্রীর 

    আগেই প্রশ্নফাঁস কাণ্ডে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাস্ট ট্র্যাক কোর্টে এর বিচার হবে বলে জানিয়েছিলেন তিনি। আর এ বার পরীক্ষাব্যবস্থা সংস্কারের জন্য টাস্কফোর্স গঠন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার, সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন তিনি। ইনফোসিসের কো-ফাউন্ডার তথা বিশ্বখ্যাত টেকনোলজিস্ট নন্দন নিলেকানির নেতৃত্বে এই কমিটি গঠন করার কথা জানিয়েছেন তিনি। ওই কমিটিতে কারা থাকবেন তাও জানানো হয়েছে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও আধুনিকতা আনতে কী করণীয় তা জানাবে ওই কমিটি।

    এক নজরে:

    FAQ

    প্রধানমন্ত্রীকে কীভাবে আক্রমণ করা হয়?

    যন্তর মন্তরে প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে বিক্ষোভ চলার সময়ে সোশ্যাল মিডিয়ায় নিশানা করা হয় প্রধানমন্ত্রীকে। অশালীন এবং কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়।

    কী করছে পুলিশ?

    এখন আন্দোলন প্রত্যাহার হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টগুলিকে চিহ্নিত করে নোটিস পাঠাচ্ছে পুলিশ। কড়া পদক্ষেপ করার কথাও জানানো হয়েছে।

    সরানো হয়েছে পোস্টগুলি?

    পুলিশের ওই নোটিস পাওয়ার পরে অনেকেই ভিডিয়ো এবং পোস্ট সরিয়ে নিয়েছেন। পুলিশের একটি দল নিয়মিতভাবে কন্টেন্ট যাচাই-বাছাই করছে। নতুন কোনও আপত্তিকর বিষয় নজরে এলেই নোটিস পাঠানো হচ্ছে। সেই সঙ্গেই ওই প্ল্যাটফর্মগুলিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

    কী জানিয়েছেন বিক্ষোভকারীরা?

    ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ায় এবং তাদের দাবি পূরণের পরে আন্দোলনের পথ থেকে সরে আসার কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা। তবে পুলিশের এই পদক্ষেপ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

    কী জানালেন প্রধানমন্ত্রী?

    পরীক্ষাব্যবস্থা সংস্কারের জন্য টাস্কফোর্স গঠন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইনফোসিসের কো-ফাউন্ডার নন্দন নিলেকানির নেতৃত্বে এই কমিটি কী করবে তাও জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)