• যন্তর মন্তরে পেলেট গান থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হয়েছিল ৭ রাউন্ড?
    এই সময় | ২৭ জুলাই ২০২৬
  • নিট-এর প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ গত ২০ জুলাই পেলেট গান থেকে ছররা ছুড়েছিল বলে আগেই গুরুতর অভিযোগ উঠেছিল। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে পেলেট গান থেকে ছররা ছোড়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছিলেন দিল্লি পুলিশের কর্তারা।

    প্রশাসনের একটি সূত্রে জানা যাচ্ছে, ছররা গুলিতে একাধিক বিক্ষোভকারী জখম হওয়ার ঘটনায় CRPF ও দিল্লি পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তাতেই জানা যাচ্ছে, অভিযোগের সত্যতা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এক-দু'রাউন্ড নয়। দিল্লির কনট প্লেসে RAF-এর এক জওয়ান পেলেট গান থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে অন্তত সাত রাউন্ড ছররা ছুড়েছিলেন। পাঁচ রাউন্ড বিক্ষোভকারীদের গায়ে লাগে। দু'রাউন্ড লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে আঘাত করে।

    ককরোচ জনতা পার্টি সূত্রে খবর, পেলেট গান থেকে ছোড়া ছররায় আন্দোলনকারীদের তিন জন গুরুতর জখম হন। তাঁরা হলেন ইরশাদ শেখ (বয়স ২৫ বছর, গুরুগ্রামে কাজ করেন), দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সাহিল লোচাব এবং আউটলুক ম্যাগাজিনের ২৮ বছরের এক সাংবাদিক। তিনজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁদের একজনকে ভর্তি করানো হয় সরকারি সফদরজং হাসপাতালে। ওই হাসপাতালের ট্রিটমেন্ট শিটে পেলেট গানের উল্লেখ রয়েছে বলে বিভোক্ষকারীদের দাবি।

    CRPF-এর একটি সূত্রে জানা গিয়েছে, RAF-এর জওয়ানরা বিক্ষোভস্থলে রওনা হওয়ার আগে যত গুলি, বন্দুক নিয়ে গিয়েছিলেন, তার লগ এন্ট্রি তে দেখা যাচ্ছে, এক জওয়ানকে একটি পেলেট গান ও সাত রাউন্ড ছররা দেওয়া হয়েছিল। ডিউটি থেকে ফিরে ওই জওয়ান পেলেট গান জমা দিলেও, ছররা গুলি ফেরত দেননি।

    এক নজরে

    যন্তর মন্তরে ছাত্রদের উপরে ছররা গুলি চালানোর অভিযোগ উঠেছিল

    ছররায় আন্দোলনকারীদের তিন জন গুরুতর জখম হন

    ছররা ছোড়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছিলেন দিল্লি পুলিশের কর্তারা

    সফদরজং হাসপাতালে ওই তিনজনের ট্রিটমেন্ট শিটে পেলেট গানের উল্লেখ রয়েছে বলে বিভোক্ষকারীদের দাবি

    লগ এন্ট্রি তে দেখা যাচ্ছে, এক জওয়ানকে একটি পেলেট গান ও সাত রাউন্ড ছররা দেওয়া হয়েছিল।

    FAQ

    যন্তর মন্তরে বিক্ষোভটি কিসের প্রতিবাদে হচ্ছিল এবং কারা এর আয়োজন করেছিল?

    নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে 'ককরোচ জনতা পার্টি' গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে এই বিক্ষোভের আয়োজন করেছিল।

    পুলিশের বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে?

    অভিযোগ, বিক্ষোভ দমন করতে পুলিশ ও র‍্যাফ (RAF)-এর তরফ থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পেলেট গান থেকে ছররা গুলি ছোড়া হয়েছিল।

    পেলেট গান থেকে মোট কত রাউন্ড গুলি ছোড়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে?

    প্রাথমিক তদন্তে জানা গেছে, RAF-এর এক জওয়ান পেলেট গান থেকে অন্তত সাত রাউন্ড ছররা ছুড়েছিলেন। এর মধ্যে পাঁচ রাউন্ড বিক্ষোভকারীদের গায়ে লাগে এবং দু'রাউন্ড লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে আঘাত করে।

    এই ঘটনায় কারা আহত হয়েছেন?

    ছররা গুলিতে মোট তিন জন গুরুতর জখম হয়েছেন। তাঁরা হলেন:

    ৬. পেলেট গান ব্যবহারের অভিযোগটি কীভাবে প্রমাণিত হলো?

    প্রধানত দুটি তথ্যের ভিত্তিতে এর সত্যতা সামনে এসেছে। মেডিক্যাল রিপোর্ট ও অস্ত্রের লগ এন্ট্রি।

  • Link to this news (এই সময়)