• Breaking News Live: হাওড়া স্টেশনে চালু হলো ২৪ নম্বর প্ল্যাটফর্ম
    এই সময় | ২৭ জুলাই ২০২৬
  • যাত্রী পরিষেবা আরও উন্নত করতে এবং ট্রেন পরিচালনার চাপ কমাতে হাওড়া স্টেশনে আনুষ্ঠানিকভাবে চালু হলো নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম। সোমবার থেকে যাত্রীদের জন্য এই প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়েছে।

    আমেরিকার সিয়াটেল সেন্টারে ররিবার রাতে এলোপাথাড়ি গুলি চলে। সেখানকার পুলিশ জানিয়েছে, অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। ইন্টারন্যাশনাল ফাউন্টেন এবং ‘স্পেস নিডল’-এর কাছে গুলি চলে। সপ্তাহের শেষে ওই এলাকায় ‘বাইট অফ সিয়াটেল ফুড ফেস্টিভ্যাল’ চলছিল। সেই সময়ে গুলি চলে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়েছিল।

    সাতসকালে দুর্গাপুরে ১৩ নম্বর ওয়ার্ডে মেনগেট সংলগ্ন নিউ স্টিল পার্কের একটি বাড়িতে হানা দেয় NIA টিম। এখানকার বাসিন্দা গোলাম জামার বাড়িতে এনআইয়ের একজন ডিএসপি পদাধিকারি-সহ ৬ সদস্যের টিম এসেছে বলে খবর। পুরো বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

    আত্মহত্যা বাড়ছে মহারাষ্ট্রের জলগাঁও জেলায়। পুলিশ জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৪৩১ জন আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার কারণ, বিয়ে না হওয়ায়। এ ছাড়া, আর্থ-সামাজিক পরিস্থিতি, মানসিক চাপ ও অন্য কারণেও মানুষ আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে ও সুইসাইড নোট থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে।

    একপাল হাতির তাণ্ডবে ত্রাহি ত্রাহি রব ঝাড়খণ্ডের কোডারমা জেলার মারকাচো ব্লকে। তিন দিন ধরে সেখানে দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। রবিবার রাতে খানড্রাডিহি গ্রামের বাসিন্দা কেদার যাদবকে শুঁড়ে পেচিয়ে আছড়ে মেরে ফেলে এক হাতি। প্রবল আতঙ্ক ছড়ায় পাপলো গ্রাম পঞ্চায়েতে। সূত্রের খবর, ওই গ্রামে হামলা চালানোর আগে হাতির পাল নওয়ালশাহি থানার ঢোকার আগে কোডারমা-গিরিডি মেন রোডে পুলিশের লাগানো ব্যারিকেড ভেঙে দিয়ে তাণ্ডব চালায়। সূত্রের খবর, কয়েকটি হাতি থানাতেও ঢোকার চেষ্টা করেছিল। ভয়ে থানা থেকে অনেকক্ষণ বেরোতে পারেনি পুলিশ কর্মীরা।

  • Link to this news (এই সময়)