সাতসকালে দুর্গাপুরে হানা দিল NIA-এর টিম। দুর্গাপুরের ১৩ নম্বর ওয়ার্ডে মেনগেট সংলগ্ন নিউ স্টিল পার্কে এক ঠিকাদারের বাড়িতে সোমবার সকালে পৌঁছয় NIA। তবে কী কারণে এই অভিযান তা এখনও স্পষ্ট নয়। ওই বাড়ির বাসিন্দা গোলাম জামা পেশায় লেবার সাপ্লায়ার। সূত্রের খবর, দেশ-বিদেশে কাজের জন্য লেবার সাপ্লাই করেন তিনি। ঘণ্টাখানেক তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরে ব্যবসায়ীকে গ্রেপ্তার করে NIA।
জানা গিয়েছে, NIA-এর একজন ডিএসপি পদাধিকারি-সহ ৬ সদস্যের NIA টিম এ দিন ভোরে গোলাম জামার দুর্গাপুরের ওই ঠিকানায় আসে। বাড়ির ভিতরে তল্লাশি চালায় তাঁরা। ঘণ্টাখানেকেরও বেশি সময়ে গোলাম ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে NIA।
জানা গিয়েছে, গোলাম জামা আসলে ছত্তিসগড়ের বাসিন্দা। দুর্গাপুরে আসার পরে নিউ স্টিল পার্কের বাসিন্দা এক মহিলাকে বিয়ে করেন গোলাম। স্থানীয় সূত্রে খবর, চার বছরেরও বেশি সময় ধরে ওই বাড়িতেই স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকেন তিনি। পড়শিদের দাবি, পাড়ায় কারও সঙ্গে মিশতেন না তিনি। এলাকার বাসিন্দাদের সঙ্গে ভালো ভাবে কথা বলতেন না গোলাম। স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করে গোলামের দুই সন্তান।
তবে গোলামের পেশা নিয়ে ধন্দ রয়েছে স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে, মাঝে মধ্যে বিদেশ যেতেন গোলাম জামা। কখনও মালয়েশিয়া আবার কখনও সৌদিতে যেতেন বলে দাবি। লেবার সাপ্লাই করার সূত্রেই নাকি এই বিদেশ ভ্রমণ।
দুর্গাপুরের ১৩ নম্বর ওয়ার্ডের মেনগেট সংলগ্ন নিউ স্টিল পার্কে গোলাম জামার ভাড়া বাড়িতে।
তিনি পেশায় একজন লেবার সাপ্লায়ার। বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর কাজ করেন বলে জানা গিয়েছে।
NIA-র এক ডিএসপি-সহ প্রায় ৬ সদস্যের একটি দল অভিযানে অংশ নিয়েছে। স্থানীয় পুলিশও নিরাপত্তায় রয়েছে।
এখনও পর্যন্ত NIA আনুষ্ঠানিকভাবে অভিযানের কারণ জানায়নি। তদন্ত চলছে।
হ্যাঁ, NIA সূত্রে খবর তাকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্র অনুযায়ী, তিনি চার বছরেরও বেশি সময় ধরে নিউ স্টিল পার্ক এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করছেন।
স্থানীয়দের দাবি, শ্রমিক সরবরাহের কাজের সূত্রে তিনি মালয়েশিয়া ও সৌদি আরব-সহ বিভিন্ন দেশে যাতায়াত করতেন।