চলতি বছরের ১ জানুয়ারির থেকে ৩০ জুন। ছ’মাসে মহারাষ্ট্রের জলগাঁওতে আত্মহত্যা করেছেন ৪৩১ জন! সম্প্রতি, প্রকাশিত একটি রিপোর্টে এমনই দাবি করেছে পুলিশ। এই রিপোর্টে পুলিশ জানিয়েছে, সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক সমস্যার কারণেই বহু মানুষ আত্মহত্যা করেছেন। তবে, পুলিশ জানিয়েছে, বিয়ে না হওয়ার কারণেও এই ছ’মাসে আত্মহত্যা করেছেন অন্তত ২৯ জন। সাম্প্রতিক এই রিপোর্টে বাড়ছে উদ্বেগ।
সাম্প্রতিক রিপোর্টে পুলিশের তরফে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারির ১ তারিখ থেকে জুনের ৩০ তারিখ পর্যন্ত মোট ৪৩১টি আত্মহত্যার ঘটনা ঘটেছে জলগাঁওতে। প্রতিদিন এই জেলায় গড়ে ২ থেকে ৩ জন আত্মহত্যা করেছেন। তথ্য খতিয়ে দেখা গিয়েছে, মহিলাদের তুলনায় পুরুষদের আত্মহত্যা করার হার ১০ গুণেরও বেশি।
এই রিপোর্টের খতিয়ান অনুযায়ী, ছ’মাসের জলগাঁওতে ৩৮৩ জন পুরুষ, ২৯ জন মহিলা, ৮ নাবালক এবং ১১ নাবালিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে।
থানায় দায়ের হওয়া অভিযোগগুলি বিশ্লেষণ করে দেখা গিয়েছে, মূলত সামাজিক চাপ, মানসিক অবসাদ কিংবা অর্থনৈতিক প্রতিকূলতার সঙ্গে যুজতে না পেরেই আত্মহত্যা করেছেন বহু মানুষ। তবে, এই রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর দিকও। জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া অভিযোগের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে ২৯ জন বিয়ে না হওয়ার কারণে আত্মহত্যা করেছেন। বিশেষজ্ঞদের দাবি, পরিবর্তিত সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক অস্থিরতা এবং বিয়ে না হওয়ার জন্য মানসিক অবসাদের কারণেই এই ২৯ জন আত্মহত্যা করেছেন।
এই রিপোর্টে উদ্বেগ ছড়িয়েছে বিশেষজ্ঞ মহলে। মানসিক অবসাদ এবং সামাজিক পরিস্থিতির কারণে এত মানুষের আত্মহত্যা সমাজের পক্ষে ক্ষতিকারক। বিশেষজ্ঞদের দাবি, মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবারের সদস্যদের সহযোগিতায় কিছুটা হলেও এই পরিস্থিতি বদলানো যেতে পারে।
FAQ
সাম্প্রতিক পুলিশের রিপোর্ট অনুযায়ী জলগাঁওতে কতজন আত্মহত্যা করেছেন?
পুলিশের রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত, অর্থাৎ মাত্র ছ’মাসে মহারাষ্ট্রের জলগাঁওতে মোট ৪৩১ জন আত্মহত্যা করেছেন। জেলাটিতে প্রতিদিন গড়ে ২ থেকে ৩ জন আত্মঘাতী হয়েছেন।
নারী ও পুরুষদের আত্মহত্যার হারের মধ্যে কী পার্থক্য দেখা গিয়েছে?
তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, মহিলাদের তুলনায় পুরুষদের আত্মহত্যার হার ১০ গুণেরও বেশি। এই ছ’মাসে ৩৮৩ জন পুরুষ এবং ২৯ জন মহিলা আত্মহত্যা করেছেন। পাশাপাশি ৮ জন নাবালক এবং ১১ জন নাবালিকাকেও আত্মঘাতী হতে হয়েছে।
জলগাঁওতে এই ব্যাপক হারে আত্মহত্যার মূল কারণগুলি কী কী?
থানায় দায়ের হওয়া অভিযোগগুলি থেকে জানা গেছে যে, মূলত সামাজিক চাপ, মানসিক অবসাদ এবং অর্থনৈতিক প্রতিকূলতার কারণে এত মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
রিপোর্টে কোন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা বিশেষজ্ঞদের উদ্বেগের কারণ?
এই রিপোর্টের সবচেয়ে চাঞ্চল্যকর দিকটি হলো, অন্তত ২৯ জন মানুষ শুধুমাত্র বিয়ে না হওয়ার কারণে এবং পরিবর্তিত সামাজিক পরিস্থিতি ও অর্থনৈতিক অস্থিরতাজনিত মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন।
এই উদ্বেগজনক পরিস্থিতি বদলাতে বিশেষজ্ঞদের পরামর্শ কী?
বিশেষজ্ঞদের মতে, মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। একইসঙ্গে পরিবারের সদস্যদের সহানুভূতিশীল সহযোগিতার মাধ্যমেই এই ধরনের পরিস্থিতি অনেকটা প্রতিরোধ করা সম্ভব।