কোমরে দড়ি, কানধরে ওঠবস! পলাতক তৃণমূল কর্মী এলাকায় ঢুকতেই যা করলেন মহিলারা, শোরগোল পানিহাটিতে! প
News18 বাংলা | ২৭ জুলাই ২০২৬
পানিহাটিতে তৃনমূল কর্মীকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো ও কানে ধরে উঠবস করালো এলাকার মানুষ৷ সূত্রের খবর, এলাকার একদা দাপুটে তৃণমূল কর্মী, দীপ সাহা তৃনমূল কাউন্সিলার ঘনিষ্ঠ৷ তাঁর বিরুদ্ধো তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে৷
সূত্রের খবর, পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পার্থ চৌধুরীর ঘনিষ্ঠ দীপ সাহা এলাকায় তোলাবাজি করার অভিযোগ রয়েছে৷ পাশাপাশি অভিযোগ, সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের ওপরেও নাকি অত্যাচার চালাত দীপ৷
’২৬-এর বিধানসভা নির্বাচনে পরাজয় হয় তৃণমূলের৷ জানা গিয়েছে, নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে এলাকায় পলাতক ছিল এই তৃণমূল কর্মী। গতকাল, রবিবার এলাকায় ঢোকার পর তৃণমূল কর্মী দীপ সাহাকে হাতেনাতে ধরে ফেলেন এলাকার মহিলারা। সূত্রের খবর, তারপর তার কোমরে দড়ি বেঁধে পানিহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘোরানোর পাশাপাশি সবার সামনে কান ধরে ওঠবস করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানা পুলিশ এসে অভিযুক্ত তৃণমূল কর্মীকে আটক করে নিয়ে যায়৷
প্রসঙ্গত, কিছুদিন আগেই গ্রেফতার হয়েছেন পানিহাটির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ৷ দক্ষিণেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ নির্মল ঘোষের ছেলে গ্রেফতারী ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। লটারি প্রতারণা মামলায় মূলত গ্রেফতার হয়েছেন তীর্থঙ্কর ঘোষ, এমনটাই পুলিশ সূত্রে খবর। নির্মল ঘোষের ছেলেকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। লটারি প্রতারণা মামলায় স্ক্যানারে আছেন নির্মল ঘোষও।