দীক্ষা ভুঁইয়া: সরকার বদলের ছাপ এবার নবান্নেও ফলকেও। শুরু হয়েছিল নবান্ন সভাঘরের রং পরিবর্তনের মাধ্যমে। এবার নবান্ন লেখা ফলকের রং গেরুয়া করা হল।
গত ৪ঠা মে বিধানসভা ভোটের ফল বেরিয়েছিল। তারপর থেকেই নবান্নের কুর্সিতে বিজেপি। পালাবদলের পরই রং বদলের বিষয়টি লক্ষ্য করা যায়। গেরুয়া আলোয় সাজানো হয়েছিল গোটা নবান্ন ভবন। বিধানসভা ভবনেও একই রং লক্ষ্য করা গিয়েছে। এবার প্রায় আড়াই মাসের সরকার নবান্নের ফলক থেকে বিগত গেড় দশকের নীল-সাদা রং মুছে দিল।
জানা গিয়েছে, আপাতত কেবল নবান্নের উপরের বড় ফলকের রং বদল হয়েছে। পরে ভবনের রঙেরও রং বদলাতে পারে। এই বিষয়ে অবশ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানান হয়নি।
বদল আর কীসে?স্কুলগুলির ইউনিফর্মের রং পরিবর্তন করা হবে বলে আগেই জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২২ সালে তৎকালীন মমতা ব্যানার্জির সরকার, বাংলার সরকারি স্কুলেগুলোর পোশাকের রং নীল-সাদা করেছিল। তবে, পালাবদলের পর মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, নীল-সাদা ইউনিফর্ম আর নয়। ২০২২ সালের আগে, স্কুলের নিজস্ব যে পোশাক ছিল, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে আবারও তা চালু করা হবে।