• ভরা পার্কস্ট্রিটে সাদা কাপড়ে মোড়া এ কার দেহ!
    আজকাল | ২৭ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার দুপুরে পার্ক স্ট্রিটে আচমকাই শোরগোল। এদিন দুপুরে ২.৩০ নাগাদ পার্ক স্ট্রিটের ওপর উদ্ধার হয় সাদা কাপড়ে মোড়ানো একটি মৃতদেহ। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিড় নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

    এরপরেই স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মৃতদেহটি একটি কুকুরের। সাদা কাপড়ে ঢাকা অবস্থায় রাস্তার ধারে ফেলে রাখা হয়েছিল কুকুরের দেহটিকে। দূর থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় দেহটিকে দেখে অনেকেই প্রথমে মানুষে মৃতদেহ বলে ভুল করেন।

    এর জেরে সাময়িক ভাবে এলাকায় আতঙ্কও ছড়িয়ে পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পার্ক স্ট্রিট থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখে পুলিশ কলকাতা পুরসভাকে বিষয়টি জানায়।

    পরে পুরসভার কর্মীরা এসে মৃত কুকুরটির দেহ উদ্ধার করে নিয়ে যান। ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় ভিড় জমলেও পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি।
  • Link to this news (আজকাল)