• হঠাৎ হাসপাতালে মন্ত্রী, ত্রাহি-ত্রাহি রব, প্রতিমন্ত্রী সুমনা সরকার গেলেন রোগীদের কাছে
    News18 বাংলা | ২৭ জুলাই ২০২৬
  • নদিয়া :  সরকারি স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে রবিবার কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী সুমনা সরকার। তাঁর সঙ্গে ছিলেন কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ কেন্দ্রের দুই বিধায়ক, নাকাশিপাড়ার বিধায়ক-সহ একাধিক জনপ্রতিনিধি ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

    হাসপাতালে পৌঁছেই প্রতিমন্ত্রী সরাসরি রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন। সেই সময় চিকিৎসা পরিষেবা, ডাক্তার-নার্সদের ব্যবহার, গেটম্যানদের আচরণ এবং ওষুধের জোগান নিয়ে একাধিক অভিযোগ ওঠে। অভিযোগ করেন, হাসপাতালে ভর্তি হওয়ার আগে বাইরে থেকে পাঁচটি ইনজেকশনের সিরিজ কিনে আনতে হচ্ছে। সব অভিযোগ শোনার পর হাসপাতালের সুপারকে ডেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

    আরও পড়ুন – VVS Laxman and Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীকে নিয়ে ছেলেখেলা গম্ভীরের, লক্ষ্মণ তাকেই ঝকঝকে হিরে করলেন, ধরিয়ে দিলেন ভুল

    তিনি স্পষ্ট ভাষায় বলেন, সরকারি হাসপাতালে কোনওভাবেই দালালচক্র চলবে না। হাসপাতালের ভিতরে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে এবং রোগীদের সঠিক পরিষেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগী এবং তাঁদের পরিবারের সঙ্গে মানবিক আচরণ করারও নির্দেশ দেন।

    ন্যায্য মূল্যের ওষুধের দোকান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “মা-মাটি-মানুষ সরকারের ন্যায্য মূল্যের ওষুধের দোকানে আমরা বিশ্বাসী নই। আমরা আয়ুষ্মান আরোগ্য মন্দির ব্যবস্থায় বিশ্বাসী।” নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। কেন পরিষেবা বন্ধ রয়েছে তা খতিয়ে দেখা হবে। তবে ব্লাড ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

    দালালচক্রের বিরুদ্ধে সরব হয়ে প্রতিমন্ত্রী বলেন, “তৃণমূলী কালচার আর চলবে না।” পাশাপাশি তিনি জানান, সরকার ধাপে ধাপে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কাজ করছে। ইতিমধ্যেই হাসপাতালের খাবারের বরাদ্দ বাড়ানো হয়েছে। আগামী দিনে দালালচক্র রোধ ও পরিষেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

    Mainak Debnath
  • Link to this news (News18 বাংলা)