• বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীবোঝাই বাস
    বর্তমান | ২৭ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, খড়্গপুর: সোমবার বিকেলে বৃষ্টির মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। জাতীয় সড়কের উপর উল্টে গেল যাত্রীবোঝাই বাস। খড়গপুর গ্রামীণ থানার কাজলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় এক শিশু এবং একজন বয়স্ক মানুষ আহত জখম হয়েছেন। দ্রুত তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। বাসটি গোপীবল্লভপুর থেকে ডেবরার দিকে যাচ্ছিল। বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনা ঘটে।

    স্থানীয়দের দাবি, ঘটনাস্থলের কাছেই পুলিশের টহলদারি ভ্যান ছিল। দ্রুত উদ্ধার কাছে হাত লাগান পুলিশকর্মীরা। পরে পৌঁছন প্রশাসনের পদস্থ কর্তারা। সন্ধ্যা নাগাদ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাসে ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে এক শিশু এবং একজন বয়স্ক ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দু’জনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল।
  • Link to this news (বর্তমান)