• জয়নগরে বৃদ্ধাকে যৌন নিগ্রহ অভিযোগ, একজন আটক
    বর্তমান | ২৭ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: জয়নগরের বকুলতলা থানার ময়দা দক্ষিণ পাড়ায় ৬৫ বছরের বৃদ্ধাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই বৃদ্ধা কে পুকুরের পাড় থেকে অচৈতণ্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর উপরে যৌন নিগ্রহ করা হয়েছে বলে গোপন জবানবন্দিতে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা মহিলা।  ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। তাঁর কাছ থেকে পাওয়া মৌখিক অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে সন্দেহ এর ভিত্তিতে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনা কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ কর্তাদের নেতৃত্বে শুরু হয়েছে তদন্ত।

    স্থানীয় সূত্রের খবর, এদিন সন্ধ্যায় বাড়ির পিছনের কলাবাগানে মোচা কাটতে গিয়েছিলেন বৃদ্ধা। ফাঁকা জায়গায় তাকে দেখতে পেয়ে এক যুবক তার যৌন নিগ্রহ করে বলে অভিযোগ । মহিলা চিৎকারে আশপাশের মানুষজন দ্রুত ছুটে চলে আসে ঘটনাস্থলে। পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনার খবর পেয়ে দ্রুত পদক্ষেপ করে বকুলতলা থানার পুলিশ। মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা স্থিতিশীল রয়েছেন।
  • Link to this news (বর্তমান)