• প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শন... শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এবার শিলিগুড়ি থানায় অভিযোগ
    News18 বাংলা | ২৮ জুলাই ২০২৬
  • এবার শিলিগুড়ি থানায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের৷ প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শিলিগুড়ির নাগরিকেরা। অভিযোগ, সম্প্রতি একটি আন্দোলনে অংশগ্রহণের সময় অভিনেত্রীর হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি কুরুচিকর পোস্টার দেখা যায়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোমবার শিলিগুড়ি থানায় অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগকারীরা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

    রবিবার কলকাতার আনন্দপুর থানায় শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়, গত ২৪ জুলাই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলে তিনি ভারতের প্রধানমন্ত্রীর আপত্তিকর, মানহানিকর ও অবমাননাকর ‘ক্যারিকেচার’ অর্থাৎ বিকৃত ও কুরুচিকর ছবি প্রদর্শন করেন। অভিযোগের ভিত্তিতে ২৬ জুলাই আনন্দপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩(২) ও ৩৫৬(৩) ধারায় ইচ্ছাকৃত অপমান ও মানহানির মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি বারুইপুরেও অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি কর্মীরা৷ অন্যদিকে নদিয়ার শান্তিপুরেও শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি৷

    মূলত যে যে অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর বিরুদ্ধে FIR হয়েছে সেগুলি একনজরে দেখে নেওয়া যাক। প্রসঙ্গত, গত শনিবার শুক্রবার প্রশ্নফাঁসের বিরুদ্ধে ধর্মতলায় বিক্ষোভে সামিল হয়েছিলেন অনেকেই। সেখানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। অভিযোগ নিট প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনে সামিল হতে গিয়ে প্রধানমন্ত্রীকে অসম্মান করেন অভিনেত্রী। এই মর্মে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন, বিজেপি নেত্রী কেয়া ঘোষ। বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে।

    রবিবার কলকাতার আনন্দপুর থানায় শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়, গত ২৪ জুলাই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলে তিনি ভারতের প্রধানমন্ত্রীর আপত্তিকর, মানহানিকর ও অবমাননাকর ‘ক্যারিকেচার’ অর্থাৎ বিকৃত ও কুরুচিকর ছবি প্রদর্শন করেন। অভিযোগের ভিত্তিতে ২৬ জুলাই আনন্দপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩(২) ও ৩৫৬(৩) ধারায় ইচ্ছাকৃত অপমান ও মানহানির মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি বারুইপুরেও অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি কর্মীরা৷ অন্যদিকে নদিয়ার শান্তিপুরেও শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি৷

    মূলত যে যে অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর বিরুদ্ধে FIR হয়েছে সেগুলি একনজরে দেখে নেওয়া যাক। প্রসঙ্গত, গত শনিবার শুক্রবার প্রশ্নফাঁসের বিরুদ্ধে ধর্মতলায় বিক্ষোভে সামিল হয়েছিলেন অনেকেই। সেখানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। অভিযোগ নিট প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনে সামিল হতে গিয়ে প্রধানমন্ত্রীকে অসম্মান করেন অভিনেত্রী।
  • Link to this news (News18 বাংলা)