• রনজি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে অভিযান শুরু করবে বাংলা
    বর্তমান | ২৮ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত কয়েক বছরে প্রত্যাশার পারদ চড়িয়ে রনজি ট্রফি থেকে খালি হাতেই ফিরতে হয়েছে বাংলাকে। আরও একবার লক্ষ্মীরতন শুক্লার কোচিংয়েই রনজি জয়ের লক্ষ্যে নামবে বঙ্গ ব্রিগেড। প্রথম ম্যাচ ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে। ম্যাচটি হবে ১১-১৪ অক্টোবর। এছাড়া বাংলা অ্যাওয়ে ম্যাচে খেলবে সার্ভিসেসের বিরুদ্ধে (১৮-২১ অক্টোবর)। তারপর প্রতিপক্ষ কেরল। খেলাটি হবে ২৬-২৯ অক্টোবর। ফের ঘরের মাঠে বাংলার ম্যাচ মহারাষ্ট্রের বিরুদ্ধে ২-৫ নভেম্বর। এরপর দু’টি অ্যাওয়ে ম্যাচে বাংলার প্রতিপক্ষ গুজরাত (১৭-২০ জানুয়ারি) ও ঝাড়খণ্ড (২৪-২৭ জানুয়ারি)। বাংলার শেষ ম্যাচটি ঘরের মাঠে ওড়িশার বিপক্ষে ১-৪ ফেব্রুয়ারি। এছাড়া নভেম্বরে রয়েছে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট। ডিসেম্বরে রাঁচিতে হবে বিজয় হাজারে ট্রফি।
  • Link to this news (বর্তমান)