NDA-এর বৈঠকে যোগ দিলেন NCPI-এর ২০ সাংসদ। তাঁদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকে একেবারে প্রথম সারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ নীতিন গড়করি, রাজনাথ সিংয়ের সঙ্গে বসতে দেখা গেল কাকলি ঘোষ দস্তিদারকে।
জম্মু-কাশ্মীরের গান্ডেরবাল জেলায় বাস দুর্ঘটনায় জখম অমরনাথ যাত্রার পুণ্যার্থীরা। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পুণ্যার্থীদের নিয়ে যাওয়ার সময় বাসের চালক কঙ্গন এলাকায় রাস্তার একটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারান। বাসের চাকা পিছলে যায় এবং বাসটি রাস্তার ধারের একটি বাড়িতে ধাক্কা মারে। বাসে থাকা পুণ্যার্থীরা অল্পবিস্তর জখম হন। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, বাসটি রাস্তার ধারের বাড়িতে ধাক্কা মারায় বড় বিপদ এড়ানো গিয়েছে। না হলে বাস সোজা সিন্ধু নদে পড়ে যেত। দুর্ঘটনার সময়ে ওই বাড়িতেও লোক ছিল না।
উত্তর ২৪ পরগনার নীলগঞ্জ পুলিশ ফাঁড়ি চত্বরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অবৈধ বাজি ও বারুদে মঙ্গলবার সকালে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ৯ জন আন্দোলনকারী। জখম অনেকে। সূত্রের খবর, সোমবার প্রতিবাদকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আচমকাই তাঁদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়া হয়। জয়েন্ট আওয়ামি অ্য়াকশন কমিটি (JAAC) দাবি করেছে, গুলিবিদ্ধ হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। অন্য একটি সূত্রের খবর, নিহতের সংখ্য়া আরও বেশি। ওই ঘটনার পরে পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, মঙ্গলবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। সঙ্গে বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।