• মঙ্গলবার রাজপথে সঙ্ঘ পরিবার, কী বললেন দিলীপ ঘোষ?
    আজকাল | ২৮ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ছাত্র আন্দোলনের নামে অরাজকতার অভিযোগ তুলে সোমবার পথে নেমেছে বিজেপি। মঙ্গলবারও পথে নামছে সঙ্ঘ পরিবার। এদিন হাওড়া এবং শিয়ালদহ থেকে জোড়া মিছিল নিয়ে ধর্মতলামুখী হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি), অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (এবিআরএসএম), ভারতীয় শিক্ষণ মণ্ডল (বিএসএম)-সহ অন্তত আধ ডজন সংগঠন।

    এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানালেন, ‘সমগ্র দেশবাসীর এই যে ককরোচ পার্টি এবং তাদের সঙ্গী-সাথী যারা দেশবিরোধী আন্দোলন করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। বিধানসভায় আমাদের বিধায়করা কালো ব্যাচ করেছেন বিরোধিতা করেছেন। সারাদিন বিরোধিতা হয়েছে। এরা ভেবেছে এরা যা ইচ্ছে করতে পারে, সেটাই গণতন্ত্র! এটা চলতে পারেনা। দেশের বেশিরভাগ জনতা এদের বিরুদ্ধে। সেই মতটা প্রকাশের দরকার আছে।’

    মঙ্গলবার একাধিক সঙ্ঘ পরিবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছে। বেলা ১২টা থেকে হাওড়া এবং শিয়ালদহ স্টেশনের বাইরে জমায়েত শুরু করবে সঙ্ঘ পরিবারের শিক্ষাক্ষেত্রের সংগঠনগুলি।

    ১টা নাগাদ শুরু হবে পদযাত্রা। দু’টি মিছিলই ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে শেষ হবে। সেখানে পথসভা হওয়ার কথা রয়েছে। এমনকী, রাজ্যের নতুন প্রকল্প ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’ নিয়েও মুখ খোলেন দিলীপ।

    তিনি বলেন, ‘ভেবেচিন্তেই করছে সরকার। অনেকেই হয়তো আওতায় আসেনি, বা নাম আসেনি। আগে তো স্বাস্থ্য সাথী ছিলই। কিন্তু কার্ডটাই ছিল, কাজ হত না। অনেক হাসপাতালে গেলেই বলত বিল বাকি আমরা নেব না। আমরা আগেও বলেছি দুটোই দিক। কেন্দ্রীয় সরকার দিচ্ছে আমরা নেব না কেন? প্রকল্পের সুবিধা আমরা নেব সেটা নিয়েছি। বাকি যারা থাকবে রাজ্য সরকার তাদের দেখবে।’
  • Link to this news (আজকাল)