আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ভাঙা নিয়ে মামলার শুনানিতে এ বার নতুন তথ্য উঠে এলো। পার্টি অফিসের যে অংশ ভাঙা হয়েছে, তা তৃণমূল কংগ্রেসের বা লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তিই নয়, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই দাবি করল রাজ্য সরকার। এ দিন দু'পক্ষের বক্তব্য শুনে বিচারপতি শুভ্রা ঘোষ জানান, আগামী ৬ অগস্ট পর্যন্ত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ভাঙার প্রক্রিয়ায় স্থিতাবস্থা বজায় থাকবে।
আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ভাঙা নিয়ে যে মামলা, সেই শুনানিতে এ বার নতুন তথ্য উঠে এলো। পার্টি অফিসের যে অংশ ভাঙা হয়েছে, তা তৃণমূলের বা লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তিই নয়, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য।
দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের একাংশ অবৈধ বলে দাবি করে ১৮ জুলাই জেলা প্রশাসন বুলডোজ়ার নামায়। ভাঙা হয় সেই পার্টি অফিসের একাংশ। আদালতের দ্বারস্থ হয় লিপস অ্যান্ড বাউন্ডস। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি গ্রহণ করে হাইকোর্ট। রবিবার ছুটির দিনেই বসে আদালত। বিচারপতি রাজা বসু চৌধুরী সেই অফিস ভাঙায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
এ দিন শুনানির দিন ধার্য ছিল। মামলায় দাবি করা হয়েছে, লিপস অ্যান্ড বাউন্ডস-এর মালিকানা ৫০৯ ও ৫১২ নম্বর দাগে। সেই অংশ ভাঙাই হয়নি বলে আদালতে দাবি করেন রাজ্যের এজি সুরজিৎ নাথ মিত্র। যে অংশ ভাঙা হয়েছে তা ৫০৭ নম্বর দাগের বলে দাবি করা হয়। তিনি জানান, মামলাকারীর দাগ নম্বরের অংশ ভাঙা হয়নি।
মামলাকারীর আইনজীবী কিশোর দত্ত আদালতে জানান, পঞ্চায়েত আইন মানা হয়নি। ন্যূনতম নোটিস পর্যন্ত দেওয়া হয়নি লিপস অ্যান্ড বাউন্ডসকে। বিচারপতি শুভ্রা ঘোষ আগামী ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। ওই দিন দুপুর ২টোয় শুনানি।
রাজ্য আজ হাইকোর্টে ঠিক কী দাবি করেছে?
রাজ্যের দাবি, যে অংশটি ভাঙা হয়েছে তা তৃণমূল বা লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তিই নয়।
লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি ঠিক কোন দাগে রয়েছে বলে দাবি করা হয়েছে?
রাজ্যের এজির দাবি অনুযায়ী, লিপস অ্যান্ড বাউন্ডসের মালিকানা ৫০৯ ও ৫১২ নম্বর দাগে, যা ভাঙা হয়নি।
তা হলে কোন অংশ ভাঙা হয়েছে বলে দাবি করা হয়েছে?
রাজ্যের দাবি অনুযায়ী, যে অংশ ভাঙা হয়েছে তা ৫০৭ নম্বর দাগের অন্তর্গত।
মামলাকারীর আইনজীবীর মূল অভিযোগ কী?
আইনজীবী কিশোর দত্তের অভিযোগ, পঞ্চায়েত আইন মেনে ন্যূনতম নোটিস পর্যন্ত দেওয়া হয়নি লিপস অ্যান্ড বাউন্ডসকে।
আজকের শুনানিতে আদালত কী নির্দেশ দিয়েছে?
বিচারপতি শুভ্রা ঘোষ আগামী ৬ অগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
এই মামলার পরবর্তী শুনানি কবে হবে?
আগামী ৬ অগস্ট দুপুর ২টোয় পরবর্তী শুনানি হবে।
এই মামলা প্রথম কবে হাইকোর্টে ওঠে?
১৮ জুলাই অফিস ভাঙার পর রবিবার জরুরি ভিত্তিতে হাইকোর্টের দ্বারস্থ হয় লিপস অ্যান্ড বাউন্ডস, এবং বিচারপতি রাজা বসু চৌধুরী প্রথমে স্থিতাবস্থার নির্দেশ দেন।