• প্রধানমন্ত্রী মোদীর ‘সেলফি ভিডিয়ো’ সরানোয় ক্ষমা চাইল Meta, গ্লোবাল হেডকে তলব সরকারের
    এই সময় | ২৮ জুলাই ২০২৬
  • NEET আন্দোলনের আবহে জেন জ়ি-দের বার্তা দিতে প্রথমবার সেলফি ভিডিয়ো পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিয়ো হঠাৎ উধাও হয়ে যায় ফেসবুক থেকে। কিছুক্ষণ পরেই সেই ভিডিয়ো যদিও ফিরিয়ে আনে Meta। যদিও প্রধানমন্ত্রীর ভিডিয়ো উধাও হওয়া নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়। গোটা ঘটনাটিকে ‘প্রযুক্তিগত ত্রুটি’ বলে ব্যাখ্যা করে ক্ষমা চেয়ে মেটা কর্তৃপক্ষ।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ওই ভিডিয়ো সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় কেন্দ্রের কাছে দুঃখপ্রকাশ করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। সংস্থার দাবি, এটি কোনও নীতিগত বা ইচ্ছাকৃত পদক্ষেপ ছিল না, বরং একটি ‘প্রযুক্তিগত ত্রুটি’ (technical glitch)-র কারণে ভিডিয়ো ভুলবশত সরে গিয়েছিল। পরে তা পুনরায় ফিরিয়ে আনা হয়েছিল।

    ২৩ জুলাই আপলোড হওয়া ভিডিয়োটিতে প্রধানমন্ত্রী মোদী মূলত জ়েন জি আন্দোলনকারীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রী NEET-UG প্রশ্নফাঁস, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং দেশের যুবসমাজের উদ্দেশে সরকারের পদক্ষেপ নিয়ে বক্তব্য রাখেন। মঙ্গলবার ভোরের দিকে ফেসবুকে ভিডিয়োটি আর দেখা যাচ্ছিল না। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহল এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়।

    ঘটনার পরেই মেটার এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘The content was removed in error and has since been restored.’ অর্থাৎ, ভুলবশত কনটেন্টটি সরানো হয়েছিল এবং পরে তা পুনরুদ্ধার করা হয়েছে। সংস্থা এ-ও স্পষ্ট করেছে, এটি কোনও কনটেন্ট মডারেশন সংক্রান্ত সিদ্ধান্ত ছিল না।

    সরকারি সূত্রের দাবি, কেন্দ্র বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। শুধু মেটার ব্যাখ্যাই নয়, কী পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সরকারি পোস্ট সরিয়ে দেওয়া হল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার ব্যাখ্যা জানতে মেটার প্রতিনিধি, গ্লোবাল হেডকে তলবও করা হয়েছে।

    উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদীর ওই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল। ইনস্টাগ্রামে ভিডিয়ো কোটি কোটি বার দেখা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভিউয়ের নিরিখে একাধিক নজিরও গড়ে সেটি। NEET আন্দোলনের আবহেই ফেসবুক থেকে ভিডিয়োটি সাময়িকভাবে উধাও হয়ে যাওয়ায় বিতর্কের সৃষ্টি হয়।

    বিজেপির তজিন্দর বাগ্গা পোস্ট করে ফেসবুক কর্তৃপক্ষের তুলোধনা করে। তিনি বলেন, ‘ফেসবুক সব সীমা অতিক্রম করেছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টটি ভারতে দেখা থেকে তারা আটকে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রীকে সেন্সর করার এবং ভারতীয়রা কী পড়তে পারবেন তা নির্ধারণ করার অধিকার এই বিদেশি প্ল্যাটফর্মকে কে দিয়েছে?’ মেটা জানায়, আপাতত প্রযুক্তিগত সমস্যার সমাধান করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ভুল এড়াতে বিষয়টি পর্যালোচনা করা হবে।

    Meta-র দাবি, একটি প্রযুক্তিগত ত্রুটির (technical glitch) কারণে ভুলবশত ভিডিওটি সরানো হয়েছিল। এটি কোনও নীতিগত বা কনটেন্ট মডারেশন সংক্রান্ত সিদ্ধান্ত ছিল না।

    হ্যাঁ। Meta জানিয়েছে, ভিডিয়োটি ভুলবশত সরানো হয়েছিল এবং পরে পুনরুদ্ধার করা হয়েছে। সংস্থা এ জন্য দুঃখপ্রকাশও করেছে।

    হ্যাঁ। প্রযুক্তিগত সমস্যার সমাধান করার পর ভিডিওটি আবার ফেসবুকে দৃশ্যমান করা হয়।

    সরকারি সূত্রের দাবি, ঘটনার ব্যাখ্যা জানতে Meta-র প্রতিনিধি বা গ্লোবাল হেডকে তলব করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    ভিডিয়োটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী NEET-UG প্রশ্নফাঁস, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং দেশের যুবসমাজের উদ্দেশে সরকারের অবস্থান তুলে ধরেছিলেন।

    NEET আন্দোলনের আবহে প্রধানমন্ত্রী প্রথমবার 'সেলফি' ফরম্যাটে ভিডিও প্রকাশ করেছিলেন। সেটি সাময়িকভাবে উধাও হয়ে যাওয়ায় রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়।

    বিজেপি নেতা তজিন্দর বাগ্গা Meta-র তীব্র সমালোচনা করে প্রশ্ন তোলেন, কীভাবে একটি বিদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভারতের প্রধানমন্ত্রীর পোস্ট সরিয়ে দিতে পারে।

    Meta জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার সমাধান করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে এমন ভুল না হয়, সে জন্য বিষয়টি পর্যালোচনা করা হবে।

  • Link to this news (এই সময়)