কোনও সমস্যার সম্মুখীন হলে, নিয়মের বাইরে বেরিয়ে কেউ কোনও টাকা চাইলে, আর কোথাও যেতে হবে না। শুধু ফোন করতে হবে নির্দিষ্ট ফোন নম্বরে। ৪টি আলাদা বিষয়ে অভিযোগের জন্য ৪টি আলাদা টোল ফ্রি নম্বর আনছে রাজ্যে। এই নম্বরগুলির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)
টোল ফ্রি নম্বরগুলির বিশদ বিবরণ:
সারা রাজ্যের বাসিন্দারা বিনামূল্যে সাত দিনের যে কোনও সময় (২৪X৭) এই নম্বরগুলিতে ফোন করতে পারবেন। অভিযোগ জানানো হলে সেটা সরাসরি প্রশাসনের কাছে যাবে এবং দ্রুত পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। দুর্নীতি, অপরাধ ও বেআইনি কাজের বিরুদ্ধে সরাসরি জনতার অভিযোগ জানানোর পথ প্রশস্ত করতেই এই পদক্ষেপ প্রশাসনের।
এক নজরে
কোনও কাজের জন্য কাটমানি বা টাকা চাওয়া হলে। বালি-পাথর-সিমেন্ট সংক্রান্ত সিন্ডিকেটবাজির অভিযোগ থাকলে, রাস্তা আটকে বেআইনি টোল আদায় করা হলে অথবা রাজ্যের কোথাও বেআইনি মদ বিক্রি করা হলে এই টোল ফ্রি নম্বরগুলিতে ফোন করে অভিযোগ করা যাবে।
FAQ
কাটমানি সংক্রান্ত অভিযোগ জানাতে কোন নম্বরে ফোন করতে হবে?
কাটমানি সংক্রান্ত অভিযোগের জন্য 155334 নম্বরে ফোন করা যাবে।
সিন্ডিকেট অপরাধের অভিযোগ জানানোর নম্বর কী?
সিন্ডিকেট অপরাধ সংক্রান্ত অভিযোগের জন্য 155335 নম্বর ব্যবহার করা যাবে।
বেআইনি টোল আদায়ের অভিযোগ কোথায় জানানো যাবে?
বেআইনি রোড ট্যাক্স ও টোল সংক্রান্ত অভিযোগ জানাতে 155337 নম্বরে ফোন করা যাবে।
বেআইনি মদ বিক্রির অভিযোগ জানানোর নম্বর কী?
বেআইনি মদ সংক্রান্ত অভিযোগের জন্য 155339 নম্বরে ফোন করা যাবে।
এই নম্বরগুলি কি সবসময় চালু থাকবে এবং কল করতে কি টাকা লাগবে?
হ্যাঁ, এই নম্বরগুলিতে বিনামূল্যে সপ্তাহের সাত দিন, দিনরাত (২৪X৭) ফোন করা যাবে।