• কাটমানি-সিন্ডিকেট রুখতে আজই চালু টোল ফ্রি নম্বর
    আজকাল | ২৮ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বারবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে সরকারি প্রকল্পে কাটমানি, সিন্ডিকেটরাজ, ঘুষ এবং সরকারি পরিষেবা পেতে সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে রাজ্য সরকারের টোল-ফ্রি হেল্পলাইন নম্বর।

    প্রশাসনিক সূত্রের খবর, এই হেল্পলাইনের মাধ্যমে রাজ্যের যে কোনও প্রান্তের মানুষ সরাসরি সরকারের কাছে দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেটের দৌরাত্ম্য কিংবা সরকারি পরিষেবা সংক্রান্ত অনিয়মের অভিযোগ জানাতে পারবেন। 

    মুখ্যমন্ত্রীর মুখে বার বার শোনা গিয়েছে, বিগত সরকারের শাসনে বিভিন্ন সরকারি পরিষেবা, উন্নয়নমূলক প্রকল্প এবং নির্মাণকাজে কাটমানি ও সিন্ডিকেটের অভিযোগ সামনে এসেছে। বহু ক্ষেত্রেই প্রভাবশালী মহলের চাপ কিংবা প্রতিশোধের আশঙ্কায় সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারেননি। কিন্তু সরকার পরিবর্তন হয়েছে। ফলে নতুন সরকার কোনও রকম দুর্নীতি বা জোরজুলুম বরদাস্ত করবে না। নতুন হেল্পলাইন চালু হলে অভিযোগকারীরা সরাসরি সরকারের কাছে তথ্য পৌঁছে দিতে পারবেন এবং প্রতিটি অভিযোগ নির্দিষ্ট সময়সীমার মধ্যে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (আজকাল)