• চতুর্থ মামলাতেও জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল, জেলমুক্তি ৪৯ দিন পরে
    এই সময় | ২৮ জুলাই ২০২৬
  • চতুর্থ মামলাতেও জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। মঙ্গলবার কৃষ্ণনগর আদালত তাঁর জামিন মঞ্জুর করে। তাঁর বিরুদ্ধে ত্রাণ সামগ্রী পাচার, জমি দখল-সহ একাধিক মামলা দায়ের হয়েছিল। এর আগে তিনটি মামলায় তিনি জামিন পেলেও, পরবর্তী মামলার জন্য তাঁকে শোন এরেস্ট করা হয়েছিল। মঙ্গলবার সেই মামলায় জামিন পেলেন তিনি।

    গত ৯ জুন ত্রিপল ও অন্যান্য ত্রাণসামগ্রী চুরির অভিযোগ উঠেছিল কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বলের বিরুদ্ধে। অভিযোগ, বাড়িতে গিয়ে তাঁকে হেনস্থাও করেন কয়েক জন। ছোড়া হয় ডিম। সেই দিনই বিক্ষোভকারী জনতার দাবি মেনে গ্রেপ্তার করা হয় উজ্জ্বলকে। তার পরে আরও তিনটি মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। অবশেষে গ্রেপ্তারির ৪৯ দিন পরে জেলমুক্তি ঘটল প্রাক্তন মন্ত্রীর। মঙ্গলবার সন্ধ্যায় জেল থেকে ছাড়া পান তিনি।

    গ্রেপ্তার হওয়ার ২০ দিন পরে ত্রাণ চুরির মামলায় উজ্জ্বলকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল কৃষ্ণনগর আদালত। জামিনের শর্ত হিসেবে উজ্জ্বলের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়।

  • Link to this news (এই সময়)