• 'সন্ত রবিদাস'কে ঘিরে ৩০ জুলাই যে দৃশ্য দেখবে কলকাতা
    আজকাল | ২৯ জুলাই ২০২৬
  • বিউ সরকার: গুরু পূর্ণিমার দিন থেকেই দেশজুড়ে বিশেষ কর্মসূচি শুরু করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। সন্ত রবিদাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই সূচনা হবে বিজেপির এই সর্বভারতীয় প্রচারের। 

    বিজেপি সূত্রের খবর, সন্ত রবিদাসের দর্শন ও আদর্শে গভীর আস্থা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মূলত সেই ভাবধারাকে পাথেয় করেই দেশজুড়ে এই কর্মসূচি হাতে নিয়েছে পদ্ম শিবির।

    পশ্চিমবঙ্গেও সমান উৎসাহে পালিত হবে এই কর্মসূচি। গুরু পূর্ণিমার দিন রাজ্যের প্রতিটি মণ্ডলে বিজেপির কর্মী-সমর্থকেরা বিভিন্ন মন্দির ও আধ্যাত্মিক স্থানে প্রদীপ জ্বালিয়ে সন্ত রবিদাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

    এখানেই শেষ নয়, ৩০ জুলাই কলকাতায় একটি বিশেষ ‘কলস যাত্রা’-র আয়োজন করা হয়েছে। বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা কলসি হাতে নিয়ে এই মিছিলে অংশ নেবেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মুরলিধর সেন লেনের রাজ্য বিজেপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করবে।
  • Link to this news (আজকাল)