ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ! তোলাবাজি মামলায় আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
News18 বাংলা | ২৯ জুলাই ২০২৬
চুঁচুড়ার প্রথম দায়রা আদালত আজ প্রাক্তন মন্ত্রীর আগাম জামিনের আবেদন বাতিল হল। চন্দননগর থানায় গত ৪/৭/২০২৬ তারিখে চন্দনগর কর্পোরেশনের ঠিকাদার অভিযোগের ভিত্তিতে প্রদীপ দে অভিযোগ দায়ের করেন।
আদালত সূত্রে খবর, কেস ১০৭ নম্বর কেসে, তোলাবাজি, চিটিং, ভয় দেখিয়ে অন্যের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। এই মামলাতে আগেই গ্রেফতার করা হয়েছে চন্দননগর কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগারওয়ালকে। আজ তাকে আদালতে পেশ করা হলে তার জামিনের আবেদন বাতিল হয়।
হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, “তোলাবাজির অভিযোগে ডেপুটি মেয়র ও চিফ ইঞ্জিনিয়ার শৈবাল রায় কে আগেই গ্রেফতার করা হয়েছে।প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিন বাতিল হওয়ায় তাকে গ্রেফতার করতে আর কোন বাধা রইল না পুলিশের। প্রাক্তন মন্ত্রী যাতে কোনো ভাবেই জামিন না পান তার জন্য আদালতে জোর সওয়াল করেন সরকারি আইনজীবী”।
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে আরও অভিযোগ চন্দননগর বিধানসভা উৎসবের নাম করে প্রভাবশালী মানুষের থেকে টাকা তুলে ব্যক্তিগত ভাবে আত্মসাৎ করার৷ রাজ্যে পালাবদলের পরেই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে শিল্পীদের একাংশ প্রকাশ্যে নানা বিষয়ে ক্ষোভ দেখিয়েছেন। তৃণমূল সরকারের পৃষ্ঠপোষক না হলে সরকারি অনুষ্ঠানে সুযোগ না পাওয়ার মত নানা অভিযোগ তুলেছেন শিল্পীরা। এবার আগাম জামিন বাতিল হওয়ায় বিপাকে পড়লেন প্রাক্তন মন্ত্রী বলাই যায়। ৪ মে ফল প্রকাশের পরেই দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয় বহু তৃণমূল নেতাকে। যার মধ্যে ছিলেন ইন্দ্রনীলও।