• ‘অন্যায় হয়ে গিয়েছে...’, ভরা বাজারে TMCP নেতাকে কান ধরে ওঠবস, পরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা
    এই সময় | ২৯ জুলাই ২০২৬
  • ভরা বাজারে কান ধরে ওঠবস করছেন তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা। পরনে জিনস, কালো শার্ট। অপমানে চোখমুখ লাল হয়ে আছে। তাঁকে ঘিরে ধরে আছেন স্থানীয় বাসিন্দারা। কেউ মোবাইলে ভিডিয়ো তুলছেন, কেউ পাশ থেকে বলছেন, ‘কী রে, আর করবি?’ মঙ্গলবার নদিয়ার নবদ্বীপের পোড়ামাতলার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওঠবস করানোর পরে অভিযুক্ত তৃণমূল নেতাকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শ্যাম পাল। তৃণমূল ছাত্র পরিষদের বড় নেতা হিসেবেই এলাকায় পরিচিতি তাঁর। অবশ্য এ দিনের কোনও ঘটনায় তাঁকে ওঠবস করানো হয়নি। অভিযোগ, তাঁর উপরে প্রায় এক বছর ধরে রাগ পুষে রেখেছেন পোড়ামাতলার স্থানীয় বাসিন্দারা।

    ঘটনার সূত্রপাত, গত বছর দুর্গাপুজোর সময়ে। পোড়ামাতলা বাজার রোডে একটি দোকানের সামনে স্কুটি রেখে চলে গিয়েছিলেন কয়েক জন যুবক। খদ্দেরদের আসা-যাওয়ায় অসুবিধা হচ্ছে দেখে স্কুটিটি পাশেই সরিয়ে রাখেন রঞ্জন পাল নামে স্থানীয় এক দোকানদার। এতেই রেগে গিয়ে শ্যাম তাঁর উপরে চড়াও হয়ে বেধড়ক মারধর করেছিলেন বলে অভিযোগ।

    সেই সময়ে ভয়ে পুলিশে অভিযোগ দায়ের করেননি রঞ্জন। বিষয়টাও ধামাচাপা পড়ে যায়। কিন্তু রাজ্যে পালাবদলের পরে এ দিন শ্যামকে দেখতে পেয়ে ঘিরে ধরেন বাজারের স্থানীয় দোকানদাররা। রীতিমতো কান ধরে ওঠবস করানো হয় শ্যামকে। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কান ধরে ওঠবস করছেন তিনি। মাঝে মধ্যে কাঁচুমাচু মুখে মাথা নাড়তে নাড়তে বলছেন, ‘ছেড়ে দিন দাদা, অন্যায় হয়ে গিয়েছে।’

    শেষ পর্যন্ত অবশ্য ছাড় মেলেনি। এক বছরের পুরোনো ঘটনার কথা উল্লেখ করে নবদ্বীপ থানায় শ্যামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শ্যামকেও তুলে দেওয়া হয়েছে নবদ্বীপ থানার পুলিশের হাতে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীর দাবি এবং মঙ্গলবারের ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগ— উভয় দিকই খতিয়ে দেখা হচ্ছে।

    প্রশ্ন: ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে?

    উত্তর: মঙ্গলবার নদিয়ার নবদ্বীপের পোড়ামাতলা বাজারে এই ঘটনা ঘটে।

    প্রশ্ন: কাকে কান ধরে ওঠবস করানো হয়েছে?

    উত্তর: তৃণমূল ছাত্র পরিষদের নেতা শ্যাম পালকে স্থানীয় বাসিন্দারা কান ধরে ওঠবস করান।

    প্রশ্ন: এই ঘটনার পেছনে আসল কারণ কী?

    উত্তর: গত বছর দুর্গাপুজোর সময় একটি স্কুটি সরানো নিয়ে বিবাদের জেরে দোকানদার রঞ্জন পালকে শ্যাম ও রাজদ্বীপ চট্টোপাধ্যায় বেধড়ক মারধর করেছিলেন বলে অভিযোগ। সেই পুরনো রাগ থেকেই এই ঘটনা।

    প্রশ্ন: এত দিন পরে কেন এই প্রতিক্রিয়া?

    উত্তর: রাজ্যে পালাবদলের পর শ্যামকে বাজারে দেখতে পেয়ে স্থানীয় দোকানদাররা পুরনো ঘটনার প্রতিশোধ নিতে তাঁকে ঘিরে ধরেন।

    প্রশ্ন: ঘটনার কোনও প্রমাণ পাওয়া গেছে কি?

    উত্তর: হ্যাঁ, ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে শ্যামকে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে।

    প্রশ্ন: এই ঘটনায় পুলিশ কী পদক্ষেপ নিয়েছে?

    উত্তর: পুরোনো মারধরের ঘটনায় নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং শ্যামকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ব্যবসায়ীর অভিযোগ ও আইন হাতে তুলে নেওয়ার অভিযোগ — উভয় দিক নিয়েই তদন্ত চলছে।

  • Link to this news (এই সময়)