• ভুয়ো পরিচয়ে বাস, জাল আধার-ভোটার কার্ড সমেত আটক এক বাংলাদেশি যুবক
    এই সময় | ২৯ জুলাই ২০২৬
  • ভুয়ো পরিচয় দিয়ে বাস করছিলেন প্রায় আট বছর। তবে শেষ রক্ষা হলো না। ভুয়ো পরিচয় দিয়ে বাস করার অভিযোগে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক। জাল আধার-ভোটার কার্ড সমেত তাকে আটক করেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার পুলিশ।

    আটক বাংলাদেশি যুবক

    পুলিশ সূত্রে খবর, আটক যুবকের নাম মহম্মদ রোকন আলি। ৩২ বছরের ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট সদাশিবপুর গ্রামে। প্রথম দিকে কয়েক বছর বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে ভারতে যাতায়াত করেছিলেন তিনি। এর পরে ২০০৮-এ জুলাইয়ে চোরাই পথে সীমান্ত পেরিয়ে ভারতে এসে পাকাপাকি ভাবে বাস করতে থাকেন ওই যুবক।

    কী ভাবে সাগরদিঘিতে?

    জানা গিয়েছে, কাজের সন্ধানে ওডিশা গিয়ে সেখানে পরিচয় থেকে সম্পর্ক তৈরি হয়েছিল সাগরদিঘির এক তরুণীর সঙ্গে। পরে সেই তরুণীকে বিয়ে করে সাগরদিঘি থানার গোবর্ধনডাঙা পঞ্চায়েত এলাকার সাহানা বাগান কলোনিতে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন রোকন। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার বিকেলে ওই বাড়িতে হানা দিয়ে বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় নিয়ে আসে।

    নাম ভাঁড়িয়ে বাস

    প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিজের আসল পরিচয় গোপন করে ‘সোহেল বাবু’ নামে বসবাস করতে শুরু করেন তিনি। সেই সঙ্গে শ্বশুরকে বাবা সাজিয়ে মৃত ফরজ আলির ছেলে হিসেবে পরিচয় দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বানিয়ে ভারতের নাগরিক হিসেবে পাকাপাকি ভাবে বাস করতে থাকেন। ওই দম্পতির দু'টি সন্তানও রয়েছে।

    নেপথ্যে কারা?

    ধৃতকে আটক করার পরে তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে ভারতের নথি ও বাংলাদেশ সরকারের দেওয়া পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। মঙ্গলবারই ওই যুবককে পাঠানো হয়েছে সুতি থানার অধীনে থাকা আহিরণ হোল্ডিং সেন্টারে। ​পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে পার করানোর নেপথ্যে কারা রয়েছে, তা জানার চেষ্টা হয়। এ ছাড়া কী ভাবে এবং কার মাধ্যমে ভুয়ো ভারতীয় নথি সংগ্রহ করেছেন ওই যুবক, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

    এক নজরে:

    FAQ

    কোথা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে?

    এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে সাগরদিঘি থানার গোবর্ধনডাঙা পঞ্চায়েত এলাকার সাহানা বাগান কলোনি থেকে।

    কত দিন ধরে বাস করছিলেন?

    গত ৮ বছর ধরে সেখানে বাস করছিলেন যুবক।

    কী নাম তার?

    ওই যুবকের নাম মহম্মদ রোকন আলি। আসল পরিচয় গোপন করে সোহেল বাবু নামে বাস করছিলেন তিনি।

    কীভাবে এত দিন বাস?

    এলাকার এক মহিলাকে বিয়ে করেন ওই বাংলাদেশি যুবক। শ্বশুরবাড়িতে বাস করছিলেন তিনি।

    আর কী অভিযোগ তার বিরুদ্ধে?

    নাম বদল করে ভুয়ো নথি দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বানিয়ে নিয়েছিলেন ওই যুবক।

    কী জানিয়েছে পুলিশ?

    কার মাধ্যমে ওই যুবক এই ভারতীয় নথি সংগ্রহ করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

    কোথায় রাখা হয়েছে ওই যুবককে?

    বাংলাদেশি ওই অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে আহিরণ হোল্ডিং সেন্টারে।

  • Link to this news (এই সময়)