• ৮ জেলায় বইবে ঝোড়ো হাওয়া, কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা কতটা? জানুন আবহাওয়ার পূর্বাভাস
    আজ তক | ২৯ জুলাই ২০২৬
  • রাজ্য থেকে ভারী বৃষ্টি আপাতত উধাও। টানা বৃষ্টির পর সম্প্রতি স্বস্তি ফিরেছে উত্তরবঙ্গে। তবে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হালকা ভাবে ভিজতে পারে উত্তরও। আজ কোন জেলায় আবহাওয়ার পূর্বাভাসের চিত্রটা কেমন দেখে নেওয়া যাক।

    বুধবার শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাতের পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, শহরের আকাশ আগামী ২৪ ঘণ্টায় সাধারণভাবে মেঘলা থাকবে। এর পাশাপাশি একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.০ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি কম।

    ২৭ জুলাই রাত ৮টা ৩০ মিনিট থেকে ২৮ জুলাই রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ৬.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া, ২৮ জুলাই সকাল ৮টা ৩০ মিনিটের পর থেকে ৪.৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

    দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত-সহ বৃষ্টিপাত হতে পারে।

    এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় এক বা দু'টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

    উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    এর পাশাপাশি কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক বা দু'টি স্থানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।


     
  • Link to this news (আজ তক)