এবার ঋতব্রতর নিশানায় কোন CPM নেতা-নেত্রী? যা বললেন..
আজকাল | ২৯ জুলাই ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: ২৪ জুলাই খাস কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল বাম সংগঠনগুলি। ওই মিছিলেই আক্রান্ত হয় সংবাদমাধ্যম। সহান্তি ছড়ায় ধর্মতলায়। এবার মিছিল প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া ঋতব্রত ব্যানার্জির। একইসঙ্গে বর্ষীয়ান বাম নেতাকেও কটাক্ষ করতে ছাড়েননি প্রাক্তন বাম নেতা।
ঋতব্রতর অভিযোগ, মিছিলে যে অশান্তির ঘটনা ঘটেছে, তা পূর্বপলিকল্পিত। তিনি বলেন, 'আন্দোলন এক জিনিস, আন্দোলনের নামে হুলিগানিজম-নৈরাজ্য আর এক জিনিস। যারা গিয়েছিল তারা কেবল মারতে যায়নি, লুট করতেও গিয়েছিল।' তিনি আরও বলেন, 'এক ধরনের নৈরাজ্য তৈরির প্রচেষ্টা। গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের লাঠি পড়লে পিঠ পেতে দাঁড়াব, কিন্তু আন্দোলনের নামে হুলিগানদের জড় করে, শমীক লাহিড়িরা মনে করবেন যা খুশি করা যাবে, তা হয় না। য়ামি হতবাক ওঁর হাসি দেখে। এই ভঙ্গিমা, তা ভয়াবহ।'
শমীক লাহিড়ি প্রসঙ্গেই তীব্র আক্রমণ শানিয়েছেন। নিজের বাম সময়কালের কথা তুলে ধরে একপ্রকার তুলনাতেও হেঁটেছেন ঋতব্রত। ধর্মতলায় সাংবাদিক আক্রমণ প্রসঙ্গেই, শমীক লাহিড়ির উপস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে, বর্তমান তৃণমূল নেতা বলেন, 'আমিও এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলান, ওঁর থেকে বেশি সময় ছিলাম। ওঁ এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। আমি ভিডিওটা দেখে একটু অবাকই হয়েছিলাম। ওইরকম তাণ্ডব চলছে। ওঁ কীরকম দিব্যি হেসে, ফায়ার ব্র্যান্ড নেত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছেন। একবার ঘুরলেন, তারপর নিরাপদ দূরত্বের চলে গেলেন।'
অন্যদিকে, ২৪ জুলাইয়ের আন্দোলনের এক বিষয়ে এবার বাম নেতাদের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। রাঁচির ভিডিওকে মৌলালির বলে প্রচারের অভিযোগ, সৃজন-দেবাঞ্জনদের বিরুদ্ধে এবার বিস্ফোরক রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। ভিডিওটি এরাজ্যের নয় বলে স্পষ্ট হওয়ার পর মন্ত্রী দিলীপ ঘোষ বাম নেতৃত্বের বিরুদ্ধে কড়া আক্রমণ শানান। একইসঙ্গে সৃজন ভট্টাচার্য, দেবাঞ্জন দে-সহ তিন জনের বিরুদ্ধে লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের হয়েছে বলে খবর সূত্রের।