• জঞ্জালের তকমা অতীত, বদলে যাচ্ছে হাওড়া! এবার এক ফোনেই ধামাকা, মিলবে কী কী সুবিধা? জানুন
    News18 বাংলা | ২৯ জুলাই ২০২৬
  • : সুস্থ, সুন্দর ও স্মার্ট হাওড়া গড়ে তোলার লক্ষ্যে একগুচ্ছ নতুন উদ্যোগ নিল হাওড়া পুরনিগম। নাগরিকদের দুর্ভোগ দূর করে দ্রুত ও নিরবচ্ছিন্ন পরিষেবা পৌঁছে দেওয়াই এখন পুরপ্রশাসনের প্রধান লক্ষ্য। সম্প্রতি পুরনিগমের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একাধিক জনকল্যাণমুখী পদক্ষেপের কথা ঘোষণা করা হয়। নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য চালু করা হয়েছে একটি কন্ট্রোল রুম। এখন থেকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানীয় জলের জোগান, নিকাশি ব্যবস্থা, রাস্তা রক্ষণাবেক্ষণ কিংবা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও সমস্যা তুলে ধরতে পারবেন বাসিন্দারা। যোগাযোগের জন্য একটি বিশেষ নম্বর চালু করা হয়েছে ৬২৯৩৭০৮৯৭৬ (টোল-ফ্রি ও হোয়াটসঅ্যাপ পরিষেবা) চালু করা হয়েছে। এই নম্বরে সমস্যা তুলে ধরলে মিলবে সমাধান।

    হাওড়া শহরকে অনেকেই জঞ্জালের শহর বলেও চিহ্নিত করেন। অন্যদিকে বর্ষায় জমা জলে দুর্ভোগ শহরবাসীর। স্বাস্থ্য পরিষেবা এবং পানীয় জলের পরিষেবার ক্ষেত্রেও নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে শহরবাসীকে। সেই সব সমস্যায় দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে নতুন সরকার। পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর জোর দিয়ে সরকারি উদ্যোগে সর্বজনীন HPV টিকাকরণ কর্মসূচি শুরুর কথা জানান হয়েছে। জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে এই টিকাকরণ বিশেষ ভূমিকা নেবে। পুরপ্রশাসনের স্পষ্ট বার্তা—আর্থিক সীমাবদ্ধতা যেন কখনও জীবনরক্ষাকারী টিকার পথে বাধা না হয়ে দাঁড়ায়।

    উন্নত রাস্তা ও আধুনিক নগর পরিকাঠামো তৈরির মূল ভিত্তি হিসেবে সঠিক তথ্য সংগ্রহ ও পরিকল্পনার ওপর জোর দেওয়া হচ্ছে। পুরনিগমের পক্ষ থেকে শহরের প্রতিটি মানুষকে এই রূপান্তরে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান হয়েছে। এবং হাওড়া তারা মন্ডল ও জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সমস্ত বয়সের মানুষকে আমন্ত্রণ জানান হয়।

    এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উমেশ রাই, পুর কমিশনার তেজস্বী রানা, বিধায়ক সঞ্জয় সিং, বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং পুরনিগমের অন্যান্য পদস্থ আধিকারিকবৃন্দ। রাজ্য সরকারের এই উদ্যোগে হাওড়াবাসী যে উপকৃত হবেন, তা বলাই বাহুল্য।
  • Link to this news (News18 বাংলা)