অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বাড়িতে পুলিশের হানা। বুধবার বিকেলে সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে হানা দেয় বিষ্ণুপুর থানার পুলিশ। বেহালা থানার পুলিশকে সঙ্গে নিয়ে হাজির হয় তারা। সুমিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন এক রিসর্ট মালিক। সেবাশ্রয় চলাকালীন জোর খাটিয়ে রিসর্টের ঘর আটকে রাখার অভিযোগ তোলেন তিনি। তার পরেই এ দিন হানা দেয় পুলিশ।
সম্প্রতি বিষ্ণুপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগ দায়ের করেন এক রিসর্ট মালিক। অভিযোগে জানান, সেবাশ্রয়ের জন্য দীর্ঘদিন তাঁর রিসর্ট আটকে রাখা হয়। রুম আটকে রাখা হলেও তার কোনও টাকা দেয়নি। সেবাশ্রয় ক্যাম্প চলাকালীন প্রায় ২০-২২ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ করেন রিসর্ট মালিক। এর পরেই এ দিন হানা দেয় পুলিশ। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় ও বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তোলেন ওই রিসর্ট মালিক। দায়ের হয় FIR। সেই অভিযোগের তদন্তেই এ দিন বিষ্ণুপুর থানার পুলিশ সেখানে পৌঁছয়।
এর আগে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার পুলিশ গিয়েছিল সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। যদিও সেখানে সুমিত রায়কে পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে সুমিত রায় পলাতক। এই সুমিত রায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ।
বিষ্ণুপুর থানার আধিকারিকরা এ দিন নোটিস দিতে আসেন। গোটা প্রক্রিয়া পুলিশের তরফে ভিডিয়োগ্রাফি করা হয়। সেই নোটিস গ্রহণ করেন সুমিতের মা। যদিও তিনি জানান, তাঁর ছেলে এ রকম নয়।
সুমিত রায় কে?
তিনি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ।
পুলিশ কোথায় ও কবে হানা দিয়েছে?
বুধবার বিকেলে সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে বিষ্ণুপুর ও বেহালা থানার পুলিশ হানা দেয়।
তাঁর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে?
সেবাশ্রয় ক্যাম্প চলাকালীন এক রিসর্ট মালিকের কাছ থেকে প্রায় ২০-২২ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এই মামলায় আর কারা অভিযুক্ত?
সুমিত রায় ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে।
সুমিত রায় কি এখন গ্রেপ্তার হয়েছেন?
না, তিনি দীর্ঘদিন ধরে পলাতক এবং এ দিনও তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর মা পুলিশের নোটিস গ্রহণ করেছেন।
এর আগেও কি তাঁর খোঁজে অভিযান হয়েছিল?
হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার পুলিশও এর আগে তাঁর খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল, তবে তাঁকে পাওয়া যায়নি।