দিল্লিতে চলা পড়ুয়াদের বিক্ষোভ শেষ হলেও শুরু হয়েছে কথার লড়াই। জেন জ়ি-র বিক্ষোভকারীদের তীব্র কটাক্ষ করেছিলেন মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। এই অভিনেত্রীর সেই কটাক্ষের জবাব দিয়েছেন ককরোচ জনতা পার্টি (CJP)-র মুখপাত্র সৌরভ দাস। তাঁর বন্ধুরা তাঁকে ‘কম বয়সি হৃতিক রোশনের মতো’ দেখতে বলে মনে করেন বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই, কঙ্গনার কথা শুনে তাঁর মনে হয়েছে এই অভিনেত্রী-রাজনীতিবিদ ‘হতাশাগ্রস্ত’। কঙ্গনা যে কথা বলেছেন তা কোনও ‘মানসিকভাবে সুস্থ’ ব্যক্তির বক্তব্য নয় বলেও মন্তব্য করেছেন সৌরভ।
কঙ্গনা রনৌত-র কটাক্ষ
ককরোচ জনতা পার্টির বিক্ষোভ চলার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য করে জেন জ়ি ((Gen-Z)-র একাংশ। এই অভিযোগ করে তাঁদের তীব্র কটাক্ষ করেছিলেন কঙ্গনা রনৌত। যারা প্রধানমন্ত্রীকে নিয়ে ওই কথা বলেন তাঁদেরকে ‘জেনারেশন গাটার’ (gutter generation) বলে উল্লেখ করেন মান্ডির বিজেপি সাংসদ। তাঁদের শুধুমাত্র ‘নর্দমার প্রজন্ম’ বলেও থেমে থাকেননি তিনি। বিক্ষোভকারীদের ভিডিয়োগুলিকে ‘বমি উদ্রেককারী’ বলেও মন্তব্য করেছিলেন কঙ্গনা। তাঁর এই মন্তব্য নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক। এর পরেও থেমে না থেকে সৌরভ দাসকেও নিশানা করেন কঙ্গনা রনৌত।
সৌরভ দাসের জবাব
আর এর পরেই এই জবাব দিয়েছেন ককরোচ জনতা পার্টি (CJP)-র মুখপাত্র সৌরভ দাস । তাঁর বন্ধুরা তাঁকে কম বয়সি হৃতিক রোশনের মতো দেখতে বলে মনে করেন বলে জানিয়েছেন। পাশাপাশি কঙ্গনার কথা শুনে তাঁকে ‘হতাশাগ্রস্ত’ এবং ‘মানসিকভাবে সুস্থ’ নন বলে মন্তব্য করেন তিনি। তবে কঙ্গনা রনৌত-র প্রতি তাঁর কোনও ব্যক্তিগত বিদ্বেষ নেই বলেও জানিয়েছেন সৌরভ। সেই সঙ্গেই বিষয়টিকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন তিনি। সৌরভ বলেন, ‘কঙ্গনার বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনও ক্ষোভ নেই। তিনিই জেন জ়ি (Gen Z) এবং এখন আমার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করছেন।’ এই কারণে কঙ্গনাকে একটু শান্ত হয়ে তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার পরামর্শ দিয়েছেন সৌরভ। এভাবেই বিষয়টির সুরাহা হওয়া উচিত বলেও ইনস্টাগ্রামে জানিয়েছেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র।
কঙ্গনাকে পরামর্শ
কঙ্গনাকে কথাবার্তায় আরও সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন সৌরভ। তাঁর মতে, এখন কেউ কারোর সঙ্গে কথা বলেন না। আলাপ-আলোচনা ও বিতর্কের চর্চা কমে যাওয়ার কারণে সমস্যা বাড়ছে। তাই কথা বলার সময়ে সবাইকেই নিজেদের সীমার মধ্যে থাকা উচিত। তিনি বলেন, ‘বন্ধুরা বলত আমাকে দেখতে অনেকটা তরুণ হৃতিক রোশনের মতো দেখতে। এখান তাঁরাই আমাকে বলছেন যে কঙ্গনা আমাকের তাঁর টার্গেট করেছেন।এটা হওয়া উচিত নয়।’ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কথা বলার আগে কঙ্গনার একটু ভেবে দেখা উচিত বলেও জানিয়েছেন তিনি। সাংসদ হিসেবে তাঁর কেমন ব্যবহার হওয়া উচিত তাও কঙ্গনাকে মনে করিয়ে দিয়েছেন সৌরভ।
এক নজরে:
FAQ
কী বলেছিলেন কঙ্গনা রনৌত?
দিল্লিতে বিক্ষোভকারীদের ‘জেনারেশন গাটার’ বলে মন্তব্য করেন কঙ্গনা রনৌত।
কেন এই মন্তব্য?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলায় তাঁদের কটাক্ষ করেন মান্ডির সাংসদ।
কী জানিয়েছেন সৌরভ দাস?
কঙ্গনা যে কথা বলেছেন তা কোনও ‘মানসিকভাবে সুস্থ’ ব্যক্তির বক্তব্য নয় বলে মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টি-র মুখপাত্র সৌরভ দাস।
কী পরামর্শ দিয়েছেন সৌরভ?
কঙ্গনাকে একটু শান্ত হয়ে তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার পরামর্শ দিয়েছেন সৌরভ। সেই সঙ্গেই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কথা বলার আগে কঙ্গনার একটু ভেবে দেখা উচিত বলেও জানিয়েছেন তিনি।