দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। তার মধ্যে গ্রিসের ক্রিট দ্বীপে আগুন নেভাতে গিয়ে তিনজন দমকলকর্মী মারা গিয়েছেন। ক্রিটের রেথিমনো এলাকায় প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই খারাপ যে, বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নেভানোর সময় দুই দমকলকর্মী আগুনের মধ্যে আটকা পড়ে মারা যান। অন্য এক দমকল কর্মীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্য়া বেড়ে ২৩। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিউশু দ্বীপের কুমামোতো এলাকায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.১। শক্তিশালী ওই ভূমিকম্পে বহু মানুষ জখম হন। উদ্ধারকর্মীরা বৃহস্পতিবারও উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। কুমামোতো অঞ্চলে বহু বাড়িঘর ধসে পড়েছে, আগুন লেগেছে, সেতু ভেঙেছে। কয়েক হাজার বাড়িতে বিদ্যুৎ নেই।
কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং স্থানীয় ভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। গভীর নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় আজ, বৃহস্পতিবার থেকে গোটা দক্ষিণবঙ্গেই ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে।