• আজও দুর্যোগ থামবে না, ঝড়বৃষ্টির অ্যালার্ট, কোন কোন জেলা ভাসবে? আবহাওয়ার আপডেট
    আজ তক | ৩০ জুলাই ২০২৬
  • বৃহস্পতিবারও ভিজবে পশ্চিমবঙ্গ। অক্ষরেখা ও নিম্নচাপের প্রভাবেই এই ট্রেন্ড এখন চলবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ব্যাপক ঝড়বৃষ্টি হতে পারে।

    মাথায় রাখতে হবে, বুধবার খুব একটা বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে। যার ফলে একটা ভ্যাপসা গরম রয়েছে। আর তেমনটা এখন থাকবে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তবে কিছু কিছু জেলায় আজ ভাল বৃষ্টি হবে। তাই আর সময় নষ্ট না করে আবহাওয়ার লেটেস্ট আপডেট দেখে নিন।

    আজ কোথায় কোথায় বৃষ্টি? 
    এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, ৩০ জুলাই, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা তেমন একটা নেই। বরং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যার জেরে কিছু জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সেই সঙ্গে বর্জ্রবিদ্যুৎ সহ দমকা হওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। 


    আবহাওয়া দফতর স্পষ্ট করে জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ ঝড়বৃষ্টি হতে পারে। তবে বেশি দুর্যোগ সইতে হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে। 

    এই সব জেলায় ঝড়ের সঙ্গী হতে পারে বৃষ্টি। যার জন্য় জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে ভাল খবর হল, ৩১ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কমে যেতে পারে। এই সময় হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি। তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। 

    তবে ফের আবহাওয়ার মতিগতি বদলে যাবে ৪ অগাস্ট। ওই দিন থেকে আবার ভারী বৃষ্টি হতে পারে। বিশেষত, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে বেশ ভাল পরিমাণ বৃষ্টি হতে পারে। যার জেরে সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 

    কলকাতায় কী হবে? 
    আজ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। এই সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।

    কেন বৃষ্টি? 
    এই বিষয়টাও পরিষ্কার করে দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, বঙ্গোপসাগরে এখনও নিম্নচাপ অবস্থান করছে। সেই সঙ্গে অ্যাক্টিভ রয়েছে মৌসুমি অক্ষরেখাও। যার ফলে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হতে পারে।

    উত্তরবঙ্গে দুর্যোগ

    ৩০ এবং ৩১ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে জারি করা হয়েছে কমলা এবং হলুদ সতর্কতা। বিশেষত, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ভাল পরিমাণে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। যার জন্য এই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  

     
  • Link to this news (আজ তক)