• কলকাতার পাশেই লুকিয়ে এমন চমক? মাত্র ৭০ টাকায় মহাকাশে ভাসার দারুণ সুযোগ, হাওড়ায় হচ্ছেটা কী জানুন
    News18 বাংলা | ৩০ জুলাই ২০২৬
  • : মহাজাগতিক বিস্ময় ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধন হাওড়া প্ল্যানেটেরিয়ামকে কেন্দ্র করে জেলা প্রশাসনের নতুন উদ্যোগ মহাবিশ্বের অজানা রহস্য ও বৈজ্ঞানিক বিস্ময়কে মানুষের সামনে জীবন্ত করে তুলতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে হাওড়া প্ল্যানেটেরিয়াম ও জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্র। বর্তমান সময়ে জেলা প্রশাসন এবং পৌরপ্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় এই ঐতিহ্যবাহী উদ্যোগটিকে আবারও সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে আসার এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আরও বেশি করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগে, এদিন প্রশাসনের কর্তা মন্ত্রী এবং বিধায়ক ও সাংবাদিকরা সম্মোধিতভাবে একটি প্রদর্শনীতে হাজির হন তারামণ্ডলে।

    এই প্রজেক্টটির মূল উদ্দেশ্য হল নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি করা এবং মহাজাগতিক জ্ঞান বৃদ্ধি করা। অত্যাধুনিক থ্রিডি (3D) ভিডিও প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি এবং মহাবিশ্বের সৃষ্টির গল্প অতি সহজ ও আকর্ষণীয়ভাবে উপভোগ করতে পারছে। শুধু ছাত্র-ছাত্রীই নয়, থ্রিডি চশমার সাহায্যে মহাকাশের ভিজ্যুয়াল অভিজ্ঞতা শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ—সব বয়সের দর্শকের মনেই বিপুল আনন্দ ও কৌতুহল সঞ্চার করছে।

    প্রতিদিন ইংরেজি, হিন্দি ও বাংলায় একাধিক শো’র ব্যবস্থা রয়েছে (বিকেল ৩:০০ টা থেকে ৫:৪৫ টা পর্যন্ত)। সাধারণ দর্শকের জন্য প্রবেশমূল্য ১২০ টাকা এবং ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ে ৭০ টাকা রাখা হয়েছে। ন্যূনতম ৫০ জন শিক্ষার্থীর দলের জন্য প্রতি টিকিট মাত্র ৫০ টাকা। হাওড়া শরৎ সদন প্রাঙ্গণে (মহাত্মা গান্ধি রোড, হাওড়া ময়দান মেট্রো স্টেশনের বিপরীতে) অবস্থিত এই কেন্দ্রটি প্রতি মঙ্গলবার বন্ধ থাকে।

    বিজ্ঞানশিক্ষা ও বিনোদনের এক অপূর্ব মেলবন্ধন হিসেবে হাওড়া প্ল্যানেটেরিয়াম পুনরায় নতুন উদ্যমে সবার জন্য খুলে দেওয়া হয়েছে। মহাবিশ্বকে জানার এই রোমাঞ্চকর অভিজ্ঞতায় অংশ নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে আহ্বান জানান হচ্ছে। এদিন তারামণ্ডলে থ্রিডি শো দেখার পর নিজেদের অভিজ্ঞতার কথা জানালেন মাননীয় মন্ত্রী উমেশ রাই এবং বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ।
  • Link to this news (News18 বাংলা)