পুজোর আগে রেলের বড় গিফট! কলকাতা থেকে স্পেশাল ট্রেন, কোন কোন রুটে? টাইম টেবিলও রইল
আজ তক | ৩০ জুলাই ২০২৬
ফের বাংলাকে সুখবর দিল ভারতীয় রেল। নতুন উপহার পেল কলকাতা। এবার কানপুর সেন্ট্রাল এবং আগ্রা ক্যান্ট থেকে কলকাতা পর্যন্ত এক জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এই ট্রেনগুলি ডিডিইউ বা দীনদয়াল উপাধ্যায় জংশন-গয়া-গোমো-ধানবাদ-আসানসোলের রাস্তায় চলবে। এর ফলে উত্তরপ্রদেশ ও বিহারের সঙ্গে বাংলার যাতায়াতে অনেক সুবিধা হবে বলে মনে করছে ভারতীয় রেল।
এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন পূর্ব মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) সরস্বতীচন্দ্র। তিনি জানান, এই লাইনের ট্রেনে অতিরিক্ত ভিড় হয়। সেই কথা মাথায় রেখেই কানপুর সেন্ট্রাল ও আগ্রা ক্যান্ট থেকে কলকাতার জন্য এই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।