• ‘ছেলেকে হুমকি দিয়েছিল, বিজেপিতে যোগ না দিলে মা-বাবা বিপদে পড়বে’, দাবি অভিজিতের মায়ের
    এই সময় | ৩০ জুলাই ২০২৬
  • ককরোচ জনতা পার্টি (সিজেপি) তৈরি হওয়ার সময়ে হুমকি দেওয়া হয়েছিল ছেলেকে। ভিডিয়োবার্তায় বলা হয়েছিল, ‘বিজেপিতে যোগ না দিলে মা-বাবা বিপদে পড়বে।’ সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের মা অনিতা দীপকে। তাঁর আরও দাবি, এই হুমকি পাওয়ার পরেই প্রাণের ভয়ে তাঁরা টানা ১৬ দিন ঘরছাড়া ছিলেন। কঙ্কন অঞ্চলে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন তাঁরা।

    অনিতার দাবি, অভিজিৎ হুমকির বিষয়টি প্রথমে তাঁদের জানাননি। কথায় কথায় ভিডিয়োবার্তার বিষয় উল্লেখ করলেও, তা না দেখারই পরামর্শ দেন। পরে পরিস্থিতি বুঝে ছেলেই মা-বাবাকে ঘর ছেড়ে অন্য কোনও নিরাপদ জায়গায় থাকতে বলেছিলেন। অনিতা বলেন, ‘অভিজিৎ নিজে এ সব হুমকিতে ভয় না পেলেও, আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিল। ওর বাবা উচ্চ রক্তচাপের রোগী। তাই কোনও রকম ঝুঁকি নিতে চাইছিল না। সেই কারণেই আমরা ১৬ দিন বাড়ির বাইরে ছিলাম।’

    অভিজিতের বাবা বলেন, ‘সমাজসেবা বা সামাজিক কাজ করতে গেলে আলোচনা-সমালোচনা সহ্য করতেই হয়। কিছু মানুষের চিন্তাভাবনা নির্দিষ্ট গণ্ডিতে বাঁধা থাকে, তাই তাঁরা সমালোচনা করেন। আবার অনেকেই বুঝে-শুনে সমর্থন জানান।’

  • Link to this news (এই সময়)